তানজানিয়ায় বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫৫

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩৬ জন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লক্ষেরও বেশি মানুষ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী মাজালিওয়া পার্লামেন্টে বলেন, ‘এল নিনোর কারণ সৃষ্ট প্রবল বৃষ্টি, বাতাস ও ভয়াবহ বন্যা এবং ভূমিধসের কারণে দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।’ এল নিনো হলো, প্রাকৃতিকভাবে সৃষ্ট জলবায়ু প্যাটার্ন যা সাধারণত বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খরা ও ভারী বৃষ্টিপাতও ডেকে আনে।

প্রধানমন্ত্রী মাজালিওয়া নিম্নঅঞ্চলে বসবাসকারীদের উচ্চ ভূমিতে সরে যাওয়ার জন্য সতর্ক করেছিলেন এবং যাদের ঘরবাড়ি ভেসে গেছে তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের অনুরোধ করেন। বৃষ্টিতে ৫১ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান দেশটির প্রধানমন্ত্রী।

এদিকে, পূর্ব আফ্রিকান অঞ্চলে ভারী বৃষ্টিপাতে প্রতিবেশী দেশ বুরুন্ডি এবং কেনিয়াতেও বন্যার খবর পাওয়া গেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মাশহাদে চিরনিদ্রায় শায়িত আলি খামেনি, বিদায় জানাতে লাখো মানুষের ঢল

বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ

১৫ ঘণ্টা আগে

আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি আতিক

বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

১৭ ঘণ্টা আগে

ওয়াশিংটনে কনস্যুলার সেবা নিতে ফি দেওয়া যাবে ডিজিটাল পদ্ধতিতে

দূতাবাস বিজ্ঞপ্তিতে বলেছে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের নির্ধারিত সারচার্জ বা প্রসেসিং ফি প্রযোজ্য হবে, যা সেবাগ্রহীতাকে বহন করতে হবে। প্রযোজ্য সারচার্জের হার ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে।

১৭ ঘণ্টা আগে

সন্দেভাজনদের বাংলাদেশে পুশব্যাক সম্পূর্ণ অবৈধ— বললেন আসামের বিধায়ক আজমল

আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১৭ ঘণ্টা আগে