ডেস্ক, রাজনীতি ডটকম

বলিভিয়ার এক পাহাড়ি সড়ক থেকে বাস ৮০০ মিটার গভীর খাদে পড়ে গেলে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (১৭ ফেব্রুয়ারি) বলিভিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়োকাল্লা পৌরসভার একটি পাহাড়ি আঁকা-বাঁকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আঁকাবাঁকা সড়কে চলার সময় চালক সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। ফলে বাসটি প্রায় ৮০০ মিটার (দুই হাজার ৬২৫ ফুট) নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক ও চার শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।
১২ ঘণ্টা আগে
আলি খামেনির জন্য নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু নির্বিশেষে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসা এবং তার জন্য কান্নায় ভেঙে পড়ার দৃশ্যে ‘বিস্মিত হয়েছেন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার ধারণা ছিল ইরানের জনগণ আলি খামেনিকে ঘৃণা করে!
১৪ ঘণ্টা আগে
গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া একটি অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে দীর্ঘ চার মাসব্যাপী চলা সংঘাত অবসানের ঘোষণা আসে। এই চুক্তির আওতায় পারস্য উপসাগরে যুদ্ধপূর্ব সামুদ্রিক চলাচল পুনরায় শুরুর বিষয়ে দুই পক্ষ একমত হয়। তবে উপসাগরের ভেতরে ও বাইরে জাহাজ চলাচল নিয়ে বিতর্ক এখনো পুরোপুরি শেষ হয়নি।
১৬ ঘণ্টা আগে
এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য হওয়া প্রাথমিক চুক্তিতে বলা হয়েছিল, ৬০ দিন পর্যন্ত বাণিজ্যিক জাহাজগুলো কোনো ফি ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে এই ৬০ দিনের পর কী নিয়ম হবে, তা এখনো স্পষ্ট নয়।
১৭ ঘণ্টা আগে