আরও ১১০ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন আজ

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কারাগার থেকে আরও ১১০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পেতে যাচ্ছেন। ফিলিস্তিনি বন্দিদের নিয়ে কর্মরত মানবাধিকার সংগঠন ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব এ তথ্য জানিয়েছে। এর বিপরীতে তিন ইসরায়েলি জিম্মি ছাড়ারও পাঁচ থাই নাগরিককে মুক্তি দেবে হামাস।

বুধবার (২৯ জানুয়ারি) ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। গত ১৯ জানুয়ারি দুপক্ষের মধ্যে এই যুদ্ধবিরতি শুরু হয়েছে। এই যুদ্ধবিরতি চুক্তির অধীনে এটি তৃতীয় বন্দিবিনিময়।

ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের তথ্য বলছে, বন্দিদের মধ্যে ৩০ জনের বয়স ১৮ বছরের নিচে, ৩২ জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এবং আরও ৪৮ জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। তাদের বৃহস্পতিবার দুপুর নাগাদ রামাল্লার রাদানা এলাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে যে তিন ইসরায়েলি জিম্মিকে হামাস মুক্তি দেবে তারা হলেন আরবেল ইয়েহুদ, আগাম বার্গার ও গাদি মোজেস। মুক্তি পেতে যাওয়া পাঁচ থাই নাগরিকের পরিচয় এখনো জানা যায়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, শনিবার তিন ইসরায়েলি পুরুষকে মুক্তি দেবে হামাস।

এর আগে দুই দফায় বন্দিবিনিময়ের সময় সাত হামাসের হাতে বন্দি সাত ইসরায়েলির মুক্তির বিনিময়ে ২৮৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। এ ছাড়া একজন ছিলেন জর্ডানের নাগরিক।

২০২৩ সালের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে শুরু হয় যুদ্ধ। এখন পর্যন্ত এই যুদ্ধে ৪২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নানা পক্ষের মধ্যস্থতায় দীর্ঘ প্রচেষ্টার শেষে গত ১৯ জানুয়ারি বন্দিবিনিময়সহ নানা শর্তে দুপক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

৯ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১০ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১৭ ঘণ্টা আগে

মানুষের কান্নায় ‘বিস্মিত’ ট্রাম্প, ভেবেছিলেন ইরানিরা খামেনিকে ‘ঘৃণা করে’

আলি খামেনির জন্য নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু নির্বিশেষে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসা এবং তার জন্য কান্নায় ভেঙে পড়ার দৃশ্যে ‘বিস্মিত হয়েছেন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার ধারণা ছিল ইরানের জনগণ আলি খামেনিকে ঘৃণা করে!

১৯ ঘণ্টা আগে