গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

ডেস্ক, রাজনীতি ডটকম
গাজায় এ পর্যন্ত ৩৩ হাজার ১৩৭ জন মানুষ নিহত হয়েছেন। ফাইল ছবি

গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে বেড়েই চলছে নিহতের সংখ্যা। ছয় মাস ধরে ফিলিস্তিনের গাজায় চালানো ইসরাইলের হামলায় নিহত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ হাজার। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। আহতদের সংখ্যাও প্রায় ৭৭ হাজার। শুক্রবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর আল জাজিরার।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬৩ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় ৩৪ হাজার ১২ জন ফিলিস্তিনি নিহত হলেন। আহত মানুষের সংখ্যা ঠেকেছে ৭৬ হাজার ৮৩৩ জনে।

৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের হামলায় ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হন। এরপরই গাজায় গত ছয় মাস ধরে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরাইল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের আগে ইএসি সদস্যদের সরালেন ট্রাম্প, বাড়ছে উদ্বেগ

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে—ওই ই-মেইলে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের কমিশনার হিসেবে আপনার দায়িত্ব অবিলম্বে কার্যকরভাবে শেষ করা হলো।’

৮ ঘণ্টা আগে

মার্কিন হামলার জবাব ইরানের, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের হামলার জবাব হিসেবে বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এসব দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ভূখণ্ড ইরানে হামলার জন্য ব্যবহার করা হয়নি।

৮ ঘণ্টা আগে

মাশহাদে চিরনিদ্রায় শায়িত আলি খামেনি, বিদায় জানাতে লাখো মানুষের ঢল

বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ

১৭ ঘণ্টা আগে

আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি আতিক

বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

১৮ ঘণ্টা আগে