শান্তিচুক্তি জোরদার করতে থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন

ডেস্ক, রাজনীতি ডটকম

দক্ষিণ-পূর্ব এশীয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ায় নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। মধ্যস্থতা করা শান্তিচুক্তি জোরদার করার জন্য দুই দেশের প্রতি আহ্বান জানান তিনি।

থাইল্যান্ড সোমবার একটি স্থলমাইন বিস্ফোরণের অভিযোগের পর চুক্তিটি স্থগিত করে। এরপর বুধবার উভয় পক্ষ নতুন সংঘর্ষের অভিযোগ তুলেছে। নমপেন (কম্বোডিয়া) জানিয়েছে, একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ফ্লোরিডা যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, তিনি উভয় দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন।

এক সাংবাদিক জিজ্ঞাসা করেন যে, তিনি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার নেতাদের সাথে কথা বলছেন কি না, তখন ট্রাম্প বলেন, “শুল্ক আরোপের হুমকি দিয়ে, আজই আমি একটি যুদ্ধ থামিয়ে দিলাম।”

তিনি আরও বলেন, “ওরা দারুণ করছে। আমার মনে হয় ওরা ঠিক হয়ে যাবে।”

হোয়াইট হাউস জানিয়েছে, তিনি (ট্রাম্প) মালয়েশিয়ার সাথেও যোগাযোগ করেছেন। মালয়েশিয়া থাইল্যান্ড-কম্বোডিয়ার সংঘাতের অবসানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

এই গ্রীষ্মে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে পাঁচ দিনের যুদ্ধ শুরু হয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ৪৩ জন নিহত এবং প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে শতাব্দী প্রাচীন এক বিরোধ রয়েছে, যা ফ্রান্সের উপনিবেশিক শাসনের সময়ের মানচিত্রের ওপর ভিত্তি করে। দুই দেশই কিছু সীমান্ত মন্দিরের মালিকানা দাবি করে আসছে। সূত্র: রয়টার্স

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের সিরিক ও কেশম দ্বীপে মার্কিন হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারের এই হামলায় ইরানের সামরিক নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ড্রোন সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আচরণ না শুধরালে দেশটিকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

২১ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

সরকারি উদ্ধারকারী দলের তীব্র সংকটের কারণে দুর্গত এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে লড়াই চালাচ্ছেন। এদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের অত্যন্ত গুরুত্বপূর্ণ '৭২ ঘণ্টার সময়সীমা' দ্রুতই শেষ হয়ে আসছে।

২১ ঘণ্টা আগে

সব ‘তুরুপের তাস’ হাতে, জয় হবে যুক্তরাষ্ট্রেরই: ভ্যান্স

ইরানের সঙ্গে চলমান আলোচনার ফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে— এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার ভাষায়, তেহরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটি আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। ফলে চূড়ান্ত চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের জয়, আর চুক্তি না হ

১ দিন আগে

ইউরোপে একের পর এক দেশে ভাঙছে তাপমাত্রার রেকর্ড, জার্মানি-ইতালিতে চরম সতর্কতা

ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়ে এবার জার্মানি ও ইতালিকে গ্রাস করেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে ডেনমার্ক, স্লোভাকিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর

১ দিন আগে