পার্লামেন্টে জুতা চুরি, খালি পায়ে ঘরে ফিরলেন পাকিস্তানের এমপিরা

ডেস্ক, রাজনীতি ডটকম

যেকোনো দেশে সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর মধ্যে একটি ধরা হয় পার্লামেন্টেকে। সেখানে মন্ত্রী-এমপিদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক মোতায়েন থাকে ডজন ডজন নিরাপত্তাকর্মী। কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে নিরাপত্তার চাদরে মোড়া সেই পার্লামেন্ট চত্বর থেকেই কি না চুরি হয়ে গেলো ২০ জোড়া জুতা! আর তার কারণে খালি পায়ে হেঁটে বাড়ি ফিরতে হলো এমপিদের!

সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে পাকিস্তানে। আর তার জেরে বিতর্কের ঝড় তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটিতে।

প্রশ্ন উঠছে, পার্লামেন্টে চত্বরের আঁটসাট নিরাপত্তা টপকে জুতাচোর ঢুকলো কীভাবে? এ ঘটনায় প্রশ্নবিদ্ধ হয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে জানা যায়, গত শুক্রবার (১৯ এপ্রিল) পাকিস্তানের পার্লামেন্ট চত্বরে থাকা একটি মসজিদ থেকে ঘটেছে এই জুতা চুরির ঘটনা।

সেদিন দুপুরে জুমআর নামাজ পড়তে মসজিদে ঢুকেছিলেন সংসদ সদস্য, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা। কিন্তু নামাজ শেষে বের হতেই চোখ ছানাবড়া সবার। কারণ, কড়া নিরাপত্তায় ঘেরা পার্লামেন্ট চত্বরের মসজিদ থেকে অন্তত ২০ জোড়া জুতা গায়েব!

কীভাবে কী হলো কিছুই বুঝতে পারছিলেন না তারা। অনেক খোঁজাখুজির পরেও নিজেদের জুতা না পেয়ে বিকল্পের সন্ধানে ব্যস্ত হয়ে পড়েন সবাই। শেষমেষ খালি পায়েই ঘরে ফিরতে হয় অনেককে।

এই ঘটনা জানতে পেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। পার্লামেন্ট চত্বরে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি অনুসন্ধানে সূক্ষ্ম তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, জুতা চুরির সময় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা স্পষ্টতই অনুপস্থিত ছিলেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

স্পিকারের নির্দেশের পরিপ্রেক্ষিতে যুগ্ম সচিব অ্যাডমিন এবং সার্জেন্ট অ্যাট আর্মসকে ঘটনার তদন্ত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মাশহাদে চিরনিদ্রায় শায়িত আলি খামেনি, বিদায় জানাতে লাখো মানুষের ঢল

বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ

১৬ ঘণ্টা আগে

আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি আতিক

বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

১৮ ঘণ্টা আগে

ওয়াশিংটনে কনস্যুলার সেবা নিতে ফি দেওয়া যাবে ডিজিটাল পদ্ধতিতে

দূতাবাস বিজ্ঞপ্তিতে বলেছে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের নির্ধারিত সারচার্জ বা প্রসেসিং ফি প্রযোজ্য হবে, যা সেবাগ্রহীতাকে বহন করতে হবে। প্রযোজ্য সারচার্জের হার ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে।

১৮ ঘণ্টা আগে

সন্দেভাজনদের বাংলাদেশে পুশব্যাক সম্পূর্ণ অবৈধ— বললেন আসামের বিধায়ক আজমল

আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১৮ ঘণ্টা আগে