হামাসের সামরিক গোয়েন্দা প্রধান ওসামাকে হত্যার দাবি ইসরায়েলের

ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক গোয়েন্দা প্রধান ওসামা তাবাশকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী এমন দাবি উঠেছে। শুক্রবার (২১ মার্চ) এ দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর রয়টার্সের।

আইডিএফ জানিয়েছে, গত বৃহস্পতিবার (২০ মার্চ) দক্ষিণ গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামাসের ঘাঁটি লক্ষ্য করে বোমা হামলা করা হয়। তাতেই নিহত হন ওসামা তাবাশ। তিনি হামাসের নজরদারি ও গোয়েন্দা ইউনিটেরও প্রধান ছিলেন। তিনি বহু হামলার মূলহোতা ছিলেন।

জানা গেছে, দক্ষিণ গাজায় বেশ সক্রিয় ছিলেন ওসামা। তার হত্যাকে বড় সাফল্য হিসেবে দেখছে ইসরায়েল।

ওসামা হত্যার খবর ইসরায়েলিরা ঘটা করে বললেও ফিলিস্তিন বা গাজা থেকে এ বিষয়ে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। হামাসও কোনো মন্তব্য করেনি।

আইডিএফের দাবি, ২০০৫ সালে গাজা উপত্যকার গাশ কাটিফ জংশনে আত্মঘাতী বোমা হামলার মূলহোতা ছিলেন তাবাশ। বহু হামলা হয়েছে তার ষড়যন্ত্রে। মূলত, তার দক্ষতায় অনেক ক্ষেত্রে আইডিএফের হামলা প্রতিহত করতে সফল হয়েছিল হামাস।

তাবাশের মৃত্যু হওয়ায় আগামীতে হামাসের বিরুদ্ধে সংগ্রাম আরও সহজ হবে বলে মনে করছে আইডিএফ।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘খামেনিকে কখনও বিদায় জানাব না’— ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আবেগঘন বক্তব্য

শনিবার তেহরানে অনুষ্ঠিত ‘ইমাম খামেনেয়ী; প্রতিরোধের চিরন্তন নেতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।

১৩ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় উপস্থিত ৩ ছেলে, ছিলেন না মোজতবা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, খামেনির তিন ছেলে— মোস্তাফা, মেইসাম ও মাসউদ খামেনি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নিচ্ছেন। তবে উত্তরসূরি মোজতবা খামেনির কোনো উপস্থিতি দেখা যায়নি।

১৪ ঘণ্টা আগে

২৫০ বছরের পুরনো বিতর্ক সামনে— ট্রাম্প কি প্রেসিডেন্টের ক্ষমতার সীমা বদলে দিচ্ছেন?

দ্বিতীয় মেয়াদের প্রায় অর্ধেক পথ পেরিয়ে আসার সময়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তার ক্ষমতার ‘কোনো সীমা নেই’। এ মন্তব্যকে অনেকেই যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার মূল দর্শনের সম্পূর্ণ বিপরীত বলে মনে করছেন। প্রায় আড়াই শ বছর আগে ব্রিটিশ রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে যে রাষ্ট্রের জন

১৬ ঘণ্টা আগে

আমেরিকার সোনালি যুগের স্বপ্ন ফিরিয়ে এনেছি— স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প

প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাস, সামরিক শক্তি ও নিজের প্রশাসনের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমেরিকান ড্রিম ফিরে এসেছে।’ তার দাবি, বর্তমানে সামরিক বাহিনী ও পুলিশে এত বেশি মানুষ যোগ দিতে আগ্রহী যে এসব পেশায় চাকরি পাওয়া এখন ‘কঠিন’ হয়ে গেছে।

১৮ ঘণ্টা আগে