অর্থপাচারে অভিযুক্ত ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

ডেস্ক, রাজনীতি ডটকম
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানো সুদাং গুরুং ও তার পদত্যাগের কথা জানিয়ে দেওয়া ফেসবুক পোস্ট। ছবি: নেপাল নিউজ

নেপালের নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং পদত্যাগ করেছেন। সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ব্যবসায়ী দীপক ভাট্টার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকার অভিযোগ ওঠে, যে ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থপাচারের তদন্ত চলছে।

নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বুধবার (২২ এপ্রিল) পদত্যাগ করেছেন সুদান গুরুং। এটি বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন বর্তমান সরকারের দ্বিতীয় মন্ত্রীর পদত্যাগ। এর আগে ৯ এপ্রিল শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তামন্ত্রী দীপক কুমার সাহকে বরখাস্ত করেছিলেন প্রধানমন্ত্রী বালেন্দ্র।

স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং এক ফেসবুক পোস্টে তার পদত্যাগের ঘোষণা দেন। তিনি লিখেছেন, আমার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোতে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং দায়িত্বে থাকাকালে কোনো স্বার্থের সংঘাত বা তদন্ত প্রক্রিয়ায় প্রভাব এড়াতে আমি আজ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।

সাম্প্রতিক সময়ে বিশেষ করে শেয়ার সংক্রান্ত বিষয়ে তার বিনিয়োগ নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে তা গুরুত্বসহকারে নিয়েছেন বলে জানান গুরুং। বলেন, আমার কাছে পদ থেকে নৈতিকতা বড়, আর জনগণের বিশ্বাসের চেয়ে বড় কোনো শক্তি নেই। নেতৃত্ব হতে হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক। যদি কেউ আমার সহযোদ্ধার রক্ত ও ত্যাগে গড়ে ওঠা সরকারকে প্রশ্ন করে, তার উত্তর হচ্ছে নৈতিকতা।

গুরুং আগেই বলেছিলেন, দীপক ভাট্টার সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠায় তিনি নিজেই তদন্তে সহযোগিতা করবেন। তিনি বলেছিলেন, অনেক গুজব ছড়িয়েছে। তবে অভিযোগ ও সত্য এক নয়। সিদ্ধান্ত প্রমাণের ভিত্তিতে হওয়া উচিত, আবেগের ভিত্তিতে নয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

৬ ঘণ্টা আগে

‘বিশ্বাসঘাতক’ ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় ক্ষোভ, এককভাবে লড়াইয়ের পক্ষে ইসরায়েলিরা

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর জন্য পরিস্থিতি রাজনৈতিকভাবেও কঠিন হয়ে উঠেছে। দুর্নীতির মামলায় বিচারাধীন এই নেতা এখন ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনও তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

৭ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা: সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাগচি

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পর অন্তর্বর্তীকালীন ইরান যুদ্ধ চুক্তিকে একটি স্থায়ী আঞ্চলিক চুক্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টা আবারও জোরদার হয়েছে। এই আলোচনার অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উভয়েই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে এক্সিওসের বরাতে জানিয়ে

৯ ঘণ্টা আগে

ইরান ইস্যুই গড়তে পারে জে ডি ভ্যান্সের রাজনৈতিক ভবিষ্যৎ

কূটনৈতিক প্রথা অনুযায়ী এ ধরনের হাই-প্রোফাইল আলোচনায় নেতৃত্ব দেওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। কিন্তু ট্রাম্প দৃশ্যত রুবিওর পরিবর্তে ভ্যান্সকেই সামনে নিয়ে এসেছেন। ফলে প্রশাসনের ভেতরে রুবিওর প্রকৃত ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

৯ ঘণ্টা আগে