গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩২ জনকে হত্যা করেছে। আহত হয়েছেন আরও অনেকে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫১ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।

বনি সুহেলিয়া শহরে ইসরায়েলের সর্বশেষ হামলায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এর আগে তিনজনের নিহত হওয়ার খবর জানানো হয়েছিল।

আল জাজিরা জানায়, ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার তথাকথিত মানবিক অঞ্চল আল-মাওয়াসিতে একটি তাঁবুতে বোমা হামলা চালিয়ে অন্তত দুজনকে হত্যা করেছে।

এদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে। এতে অন্তত দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১৮ মাসে গাজায় অন্তত ৫১ হাজার ২০১ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৬ হাজার ৮৬৯ জন আহত হয়েছেন।

গাজা সরকারের গণমাধ্যম দপ্তর জানায়, নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে। তারা আরও জানায়, ধ্বংসস্তূপের নিচে বহু নিখোঁজ মানুষ, যাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাহিনী ইয়েমেনের একটি জনবহুল বাজারে বোমা হামলা চালিয়ে অন্তত ১২ জনকে হত্যা করেছে।

বিদ্রোহী গোষ্ঠী হুতি-সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভি জানায়, মার্কিন বাহিনী উত্তর-পশ্চিম ইয়েমেনের আমরান প্রদেশে তিনটি হামলা এবং উত্তরের মারিব প্রদেশের আল-জাওবা জেলায় আরও দুটি হামলা চালিয়েছে।

আল মাসিরাহ আরও জানায়, মারিবের সারওয়াহ জেলায় আরও চারটি হামলার ঘটনাও ঘটেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা

সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকসান্দর বেগলভ জানান, শহরটি 'বড় ধরনের' ড্রোন হামলার মুখে পড়ে এবং তিনি তেল টার্মিনালে আঘাতের কথা স্বীকার করেছেন। তবে বলেছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

৮ ঘণ্টা আগে

খামেনির জানাজা ঘিরে ইরানে মহাযজ্ঞ— শোককে শক্তি বানিয়ে রাজনৈতিক দৃঢ়তার প্রদর্শনী

যুদ্ধের ক্ষত ও শোকের আবহের মধ্যেই শনিবার রাজধানী তেহরানে অনুষ্ঠিত এ রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শুধু শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি; বরং যুদ্ধ-পরবর্তী ইরানে ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্বের প্রতি জনসমর্থন প্রদর্শন এবং রাজনৈতিক দৃঢ়তার বার্তা দেওয়ার বড় মঞ্চে পরিণত হয়েছে।

২০ ঘণ্টা আগে

তীব্র তাপপ্রবাহে অসুস্থ ৪৪, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ বাতিল

তীব্র তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের বিভিন্ন আয়োজনে অন্তত ৪৪ জন অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। অতিরিক্ত গরমে রাজধানী ওয়াশিংটন ডিসিতে দেশটির ২৫০তম স্বাধীনতা দিবসের অন্যতম প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী ‘ফোর্থ অব জুলাই’ কুচকাওয়াজ (প্যারেড) শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।

২১ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ঐশী প্রতিশোধ আসন্ন: আইআরজিসি নৌপ্রধান

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান কমান্ডার বলেছেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী শহিদ আয়াতুল্লাহ আলি খামেনির পথ অনুসরণ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।’ একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘ঐশী প্রতিশোধ’ আসন্ন।

১ দিন আগে