ইন্দোনেশিয়ার জাকার্তায় ভবনে আগুন, ২০ জনের প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি ভবনে মঙ্গলবার অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জাকার্তার প্রাণকেন্দ্রে সাত তলা একটি অফিস ভবনের প্রথম তলায় ব্যাটারি বিস্ফোরণে আগুন ধরে যায়। পরে তা উপরের তলাগুলোতেও তা ছড়িয়ে পড়ে।

সেন্ট্রাল জাকার্তার পুলিশ প্রধান সুশাত্যো পুরনমো কন্দ্রো জানান, এখন পর্যন্ত পাঁচ পুরুষ ও ১৫ নারীসহ ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীদের মধ্যে একজন গর্ভবতী ছিলেন বলে জানা গেছে।

তিনি আরও বলেন, তাদের বেশিরভাগের শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুশাত্যো জানান, ভবনের ভেতরে কেউ আটকে আছে কি না, তা জানতে দমকল কর্মীরা এখনও তল্লাশি চালাচ্ছে। আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করছি। তবে সবার চেয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে মরদেহের পরিচয় নিশ্চিত করার বিষয়টি।

তিনি আরও জানান, ভবনের কয়েকটি তলায় প্রচণ্ড তাপ ও প্রবল ধোঁয়ার কারণে দমকল কর্মীরা ভবন ঠাণ্ডা করার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন।

ইন্দোনেশিয়ায় এমন প্রাণঘাতী অগ্নিকাণ্ড নতুন নয়। ২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলে একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জনের প্রাণহানি এবং ৩৯ জন আহত হন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের সিরিক ও কেশম দ্বীপে মার্কিন হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারের এই হামলায় ইরানের সামরিক নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ড্রোন সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আচরণ না শুধরালে দেশটিকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

১৩ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

সরকারি উদ্ধারকারী দলের তীব্র সংকটের কারণে দুর্গত এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে লড়াই চালাচ্ছেন। এদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের অত্যন্ত গুরুত্বপূর্ণ '৭২ ঘণ্টার সময়সীমা' দ্রুতই শেষ হয়ে আসছে।

১৪ ঘণ্টা আগে

সব ‘তুরুপের তাস’ হাতে, জয় হবে যুক্তরাষ্ট্রেরই: ভ্যান্স

ইরানের সঙ্গে চলমান আলোচনার ফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে— এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার ভাষায়, তেহরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটি আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। ফলে চূড়ান্ত চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের জয়, আর চুক্তি না হ

১ দিন আগে

ইউরোপে একের পর এক দেশে ভাঙছে তাপমাত্রার রেকর্ড, জার্মানি-ইতালিতে চরম সতর্কতা

ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়ে এবার জার্মানি ও ইতালিকে গ্রাস করেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে ডেনমার্ক, স্লোভাকিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর

১ দিন আগে