জ্যামাইকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির পর কিউবার দিকে ধেয়ে যাচ্ছে 'মেলিসা'

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রবল শক্তি নিয়ে ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে হারিকেন মেলিসা। জ্যামাইকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির পর এটি এখন কিউবার দিকে ধেয়ে যাচ্ছে ঝড়টি। এর প্রভাবে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দুপুরে জ্যামাইকার নিউ হোপ এলাকায় ঝড়টি ঘণ্টায় ২৯৫ কিলোমিটার বেগে স্থলভাগে আঘাত হানে, যা ক্যাটাগরি ৫ মাত্রার সমান। বর্তমানে কিছুটা দুর্বল হয়ে এটি ক্যাটাগরি ৪ পর্যায়ে রয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এটিকে ‘শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড়’ হিসেবে বর্ণনা করেছে। জ্যামাইকা, হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রে প্রবল বৃষ্টি ও বন্যায় তিন দেশেই সাতজনের মৃত্যু হয়েছে এবং আরও একজন নিখোঁজ রয়েছেন।

ঝড়ের প্রভাবে জ্যামাইকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ও ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। রাজধানী কিংস্টনে গাছপালা উপড়ে পড়েছে, সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১৫ লাখ মানুষ ঝুঁকিতে রয়েছে।

জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস জানিয়েছেন, আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি, কিন্তু ক্যাটাগরি ৫ মাত্রার ঝড়ের সামনে সম্পূর্ণ প্রস্তুত থাকা প্রায় অসম্ভব।

এদিকে কিউবায় ইতোমধ্যে অন্তত ৬ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উপপ্রধানমন্ত্রী এদুয়ার্দো মার্টিনেজ বলেছেন, এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি, এমন কিছু আমরা আগে কখনও দেখিনি।

মার্কিন হারিকেন কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, মেলিসা ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগে কিউবার দিকে ধেয়ে যাচ্ছে। বুধবারের মধ্যেই এটি দেশটির পূর্ব উপকূলে আঘাত হানতে পারে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ৮ মার্কিন ঘাঁটিতে একযোগে ইরানের পালটা আঘাত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত আটটি মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

১ দিন আগে

ভূমিকম্পে ভেনেজুয়েলার ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলার: জাতিসংঘ

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই দুর্যোগে লণ্ডভণ্ড উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। এদিকে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সতর্ক করে বলেছে, প্রলয়ঙ্করী এই ভূমিকম্পে দেশটির আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৮৭০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে।

১ দিন আগে

করাচিতে আধা-সামরিক বাহিনীর সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ১০

স্থানীয় গণমাধ্যম ডন জানিয়েছে, প্রথমে একটি বিস্ফোরকবাহী গাড়ি দিয়ে সদর দপ্তরের গেটে আঘাত করা হয়। এতে তীব্র বিস্ফোরণ ঘটে এবং পুরো এলাকা কেঁপে ওঠে। এরপরই শুরু হয় বন্দুকযুদ্ধ। একই সময় করাচির ইউনিভার্সিটি রোডের মিটিওরোলজিক্যাল চৌরাঙ্গি এলাকায় আরও একটি বিস্ফোরণ ও প্রচণ্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে।

১ দিন আগে

ইরানের সিরিক ও কেশম দ্বীপে মার্কিন হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারের এই হামলায় ইরানের সামরিক নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ড্রোন সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আচরণ না শুধরালে দেশটিকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

১ দিন আগে