ডেস্ক, রাজনীতি ডটকম

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লা নিহত হয়েছেন। হেলিকপ্টারে তার সঙ্গে সামরিক বাহিনীর আরও ১১ কর্মকর্তা ছিলেন। তবে বেঁচে ফিরেছেন মাত্র দুজন। শুক্রবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, কেনিয়ার সামরিক প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লা দেশের পশ্চিমাঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর মারা গেছেন বলে পূর্ব আফ্রিকার এই দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন।
দুর্ঘটনায় নিহত অন্য নয়জন হলেন ব্রিগেডিয়ার সোয়াল সাইদি, কর্নেল ডানকান কিটানি, লেফটেন্যান্ট কর্নেল ডেভিড সাওয়ে, মেজর জর্জ বেনসন মাগোন্ডু, ক্যাপ্টেন সোরা মোহাম্মদ, ক্যাপ্টেন হিলারি লিটালি, এসএনআর সার্জেন্ট জন কিনুয়া মুরেথি, সার্জেন্ট ক্লিফন্স ওমন্ডি এবং সার্জেন্ট রোজ ন্যাভিরা।
অন্যদিকে বেঁচে যাওয়া দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের চিকিৎসা চলছে। হতাহত এই সামরিক কর্মকর্তারা কেনিয়ার নর্থ রিফ্ট অঞ্চলে গিয়েছিলেন। কেনিয়ার এই অঞ্চলটি দস্যুতায় জর্জরিত।
এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেন, এটি দেশের জন্য ‘বড় দুঃখের মুহূর্ত’। এর আগে তিনি নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। কেনিয়ার বিমান বাহিনী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ উদঘাটনে তদন্ত দল পাঠিয়েছে।
প্রেসিডেন্ট রুটো আরও বলেন, সামরিক প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লাকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানী নাইরোবির উত্তর-পশ্চিমে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) দূরে এলজিও মারাকওয়েট কাউন্টিতে বিধ্বস্ত হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে—ওই ই-মেইলে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের কমিশনার হিসেবে আপনার দায়িত্ব অবিলম্বে কার্যকরভাবে শেষ করা হলো।’
৯ ঘণ্টা আগে
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের হামলার জবাব হিসেবে বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এসব দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ভূখণ্ড ইরানে হামলার জন্য ব্যবহার করা হয়নি।
৯ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ
১৮ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
১৯ ঘণ্টা আগে