ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশগুলোর দেওয়া প্রস্তাব রাজি হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। এক বিজ্ঞপ্তিতে হামাস জানিয়েছে, কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের তারা এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।
তবে যুদ্ধবিরতি কতদিনের হবে বা গাজায় জিম্মি ইসরায়েলিদের বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। হামাস নেতারা বিবৃতিতে জানিয়েছেন, সিদ্ধান্ত এখন ইসরায়েলের কোর্টে।
হামাসের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, হামাস নেতা ইসমাইল হানিয়া টেলিফোনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি এবং মিশরের গোয়েন্দা বিভাগের মন্ত্রী আব্বাস কামেলকে জানিয়েছেন, তাদের প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতিতে হামাস রাজি।
রোববার দক্ষিণ গাজার রাফাহ ক্রসিংয়ের কাছের একটি এলাকা থেকে কেরেম শালোম এলাকায় ১০টি রকেট হামলা চালানো হয়েছে। এতে তিন সেনা নিহত হওয়ার পাশাপাশি অন্তত ১০ জন আহত হয়েছেন।
হামাসের সশস্ত্র শাখা এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, ক্রসিংয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে তাঁরা রকেট হামলা চালিয়েছে। তবে কোথা থেকে ওই হামলা চালানো হয়েছে, তা নিশ্চিত করেনি।
হামাসের এ হামলার পর পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল। গত রোববার ইসরায়েলের একাধিক হামলায় অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ শিশু। এ ছাড়া গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় বড়সড় হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে তারা। এ জন্য সেখানকার বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রাফাহর পূর্বাঞ্চলে থেকে ১ লাখ ফিলিস্তিনিকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। স্থল অভিযান সামনে রেখে এই স্থানান্তর বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গাজার উত্তরাঞ্চলে অভিযান শুরুর পর থেকে মিশর সীমান্তের কাছে অবস্থিত দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ১৫ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নেয়।
রাফাহ শহরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের সরে যেতে আকাশ থেকে ফেলা হচ্ছে চিরকুট। সেসব চিরকুটে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এ ছাড়া মোবাইলে কল দিয়ে ও এসএমএস পাঠিয়ে নিরাপদ করিডোরে সরে যেতে বলা হয়।
গত ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত হয়। এর পর থেকে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রায় সাত মাস ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৫৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। ঘরবাড়ি ও স্থাপনার নিচে পড়ে থাকা হাজার হাজার মরদেহ হিসাবের বাইরে থেকে যাচ্ছে। শুধু হাসপাতালে পৌঁছানো মরদেহের ভিত্তিতে হতাহতের পরিসংখ্যান দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
১৩ ঘণ্টা আগে
দূতাবাস বিজ্ঞপ্তিতে বলেছে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের নির্ধারিত সারচার্জ বা প্রসেসিং ফি প্রযোজ্য হবে, যা সেবাগ্রহীতাকে বহন করতে হবে। প্রযোজ্য সারচার্জের হার ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে।
১৩ ঘণ্টা আগে
আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।
১৮ ঘণ্টা আগে