যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৯: ০৬
নিহত মাহফুজুল হক। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

ফিলাডেলফিয়া পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে খাবার সরবরাহ করতে গিয়ে কিসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে গুলিবিদ্ধ হন মাহফুজ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের চিফ ইন্সপেক্টর স্কট স্মল জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, খুব কাছ থেকে মাহফুজকে গুলি করা হয়েছে। গুলিটি তার মাথার পেছনে লাগে। ঘটনাস্থলে তার ডেলিভারির গাড়িটি ইঞ্জিন চালু অবস্থায় পাওয়া যায়। গাড়ির পাশেই পড়ে ছিল খাবারের প্যাকেট।

মিলবোর্ন বরোর মেয়র মাহবুবুল আলম তৈয়ব বলেন, প্রবাসী বাংলাদেশিদের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এদিকে এক বিবৃতিতে ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশ মাহফুজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

তদন্তকারীদের ধারণা, মুখোশধারী অন্তত তিনজন এই হত্যাকাণ্ডে জড়িত। এ ঘটনায় কারও কাছে তথ্য থাকলে ২১৫-৬৮৬-৮৪৭৭ নম্বরে ফিলাডেলফিয়া পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, মাহফুজের কয়েকজন স্বজন কানাডায় থাকেন। বৃহস্পতিবার জানাজা শেষে তার মরদেহ কানাডায় নেওয়ার প্রস্তুতি চলছে। সেখানেই তাকে দাফন করা হবে।

স্বজন ও পরিচিতদের ভাষ্য, সম্প্রতি মাহফুজের স্ত্রী চিকিৎসাবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন। চিকিৎসক হিসেবে তার কর্মজীবন শুরু হলে পরিবারের আর্থিক সংকট অনেকটাই কাটবে— এমন আশা ছিল মাহফুজের। কিন্তু তার আগেই মর্মান্তিক এই হত্যাকাণ্ডে প্রাণ হারালেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement