ডেস্ক, রাজনীতি ডটকম

বাজেট নিয়ম শিথিল করে প্রতিরক্ষা খাতে আরো অর্থ খরচ করা নিয়ে ইইউতে মতৈক্য হলো। ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত। বৃহস্পতিবার ব্রাসেলসে জরুরি বৈঠকে ইইউর নেতারা ইউরোপীয় কমিশনের প্রস্তাবকে স্বাগত জানালেন। সেই প্রস্তাবে বলা হয়েছে, ২৭টি সদস্য দেশের হয়ে ইইউ ১৫ হাজার কোটি ইউরো ঋণ নেবে। সেই অর্থ দেশগুলো নিজেদের এবং ইউরোপের প্রতিরক্ষা জোরালো করবে।
যৌথ বিবৃতিতে ২৭ দেশের শীর্ষনেতারা জানিয়েছেন, তাদের মন্ত্রীরা এখন এই প্রস্তাব নিয়ে জরুরি ভিত্তিতে সবিস্তারে আলোচনা করবেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বুঝিয়ে দিয়েছে, তারা আর ইউরোপের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে না। তারা ইউক্রেনকে সামরিক সাহায্য ও গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে।
রাশিয়ার সঙ্গে চুক্তি করার জন্য তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর সমানে চাপ দিয়ে যাচ্ছে। ব্রাসেলসের বৈঠকে ইউ নেতারা আগের মতোই ইউক্রেনের পাশে এসে দাঁড়িয়েছেন। শুধু হাঙ্গেরির নেতা ভিক্টর অর্বান এই প্রস্তাব সমর্থন করেননি। ইউক্রেন নিয়ে ২৬টি দেশের নেতা জানিয়েছেন, ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।
ইইউ নেতারা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিরক্ষা খাতে খরচ বাড়ানোটা জরুরি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বৈঠকের পরে জানিয়েছেন, ইউক্রেনে যা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে ইউরোপের প্রতিরক্ষা বাড়াতেই হবে। ইউরোপীয় কাউন্সিলের তরফে আন্তেনিও কোস্তা বলেছেন, ‘আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটাই পালন করছি। আমরা আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, ‘ইইউ যে ঋণ নেওয়ার নিয়ম শিথিল করে প্রতিরক্ষা খাতে খরচ বাড়ালো, এটা খুবই বড় সিদ্ধান্ত। তারা এই ক্ষেত্রে জার্মানিকেই অনুসরণ করছে।’
ফ্রান্স প্রস্তাব দিয়েছে, ইউরোপকে তারাই পরমাণু সুরক্ষা দেবে। এখন আমেরিকা এই সুরক্ষা দেয়। কিন্তু তার বদলে ফ্রান্স এই সুরক্ষা দেওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু এই প্রস্তাব নিয়ে সম্পূর্ণ মতৈক্য হয়নি।
যুক্তরাষ্ট্রের পরমাণু নিরাপত্তা দেওয়ার বদলে ফ্রান্সের পরমাণু সুরক্ষার বিষয়টি শলৎস এড়িয়ে গেছেন। কিন্তু ম্যাখোঁ বলেছেন, ইইউ নেতারা তার কাছে ফ্রান্সের পরিকল্পনার বিষয়ে জানতে চেয়েছেন। তার আশা, আর কিছুদিনের মধ্যেই এই বিষয়ে সহযোগিতার ছবিটা সামনে আসবে।

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১৮ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
২১ ঘণ্টা আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে