‘ইসরায়েলের নিরাপত্তার’ জন্য নেতানিয়াহুর পদত্যাগ দাবি বিরোধী নেতার

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রায় সাত মাস ধরে হামলা চালিয়েও হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েল। গাজায় ইসরায়েলি সেনাদের হতাহত হওয়ার ঘটনায় ‘ইসরায়েলের নিরাপত্তার’ জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন দেশটির বিরোধী নেতা ইয়ার লাপিদ।

শুক্রবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ দেশের নিরাপত্তা রক্ষায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন। এই দাবিটি ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনের প্রতিক্রিয়ায় সামনে এসেছে।

ওই প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইসরায়েলি সরকার আগামী ২০ মে পর্যন্ত হারেদিম নামে পরিচিত কট্টর-অর্থোডক্স ইহুদিদের নিয়োগ সংক্রান্ত পিটিশনের ওপর সুপ্রিম কোর্টের রায় স্থগিত করতে চায়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে লাপিদ বলেন, ‘আর কতদিন অজুহাত দেখিয়ে ইসরায়েল রাষ্ট্রকে কলঙ্কিত করতে থাকবে এই বিশৃঙ্খল সরকার? আইডিএফের (ইসরায়েলি সেনাবাহিনী) কাছে যথেষ্ট সৈন্য নেই, এবং প্রত্যেককে তালিকাভুক্ত করতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে, নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত এবং এই সরকারকে আমাদের জীবন থেকে বের করে দেওয়া উচিত।’

আনাদোলু বলছে, হারেদিমকে সামরিক বাহিনীর চাকরি করা থেকে ছাড় দিয়ে যদি নতুন নিয়োগ আইন পাস না করা হয় তাহলে ক্ষমতাসীন জোটের ধর্মীয় দলগুলো সরকার থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে।

মূলত ইসরায়েলের মোট জনসংখ্যার ১৩ শতাংশ হারেদিম এবং তারা সামরিক বাহিনীতে কাজ করে না। এর পরিবর্তে তারা তাদের জীবন তাওরাত অধ্যয়নের জন্য উৎসর্গ করে থাকে।

অন্যদিকে আইন অনুযায়ী, ১৮ বছরের বেশি বয়সী প্রত্যেক ইসরায়েলিকে সেনাবাহিনীতে যোগ দিতে হবে। তবে সামরিক বাহিনীতে যোগ দেওয়া থেকে হারেদিমের অব্যাহতি কয়েক দশক ধরে ইসরায়েলে বিতর্কের জন্ম দিয়েছে।

গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে এবং তাদের আক্রমণের মধ্যে এই বিতর্কটি আরও তীব্র হয়েছে। ইসরায়েলি সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে যারা ধর্মনিরপেক্ষ, তারা হারেদিমকে যুদ্ধের বোঝা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মাশহাদে চিরনিদ্রায় শায়িত আলি খামেনি, বিদায় জানাতে লাখো মানুষের ঢল

বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ

১৫ ঘণ্টা আগে

আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি আতিক

বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

১৭ ঘণ্টা আগে

ওয়াশিংটনে কনস্যুলার সেবা নিতে ফি দেওয়া যাবে ডিজিটাল পদ্ধতিতে

দূতাবাস বিজ্ঞপ্তিতে বলেছে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের নির্ধারিত সারচার্জ বা প্রসেসিং ফি প্রযোজ্য হবে, যা সেবাগ্রহীতাকে বহন করতে হবে। প্রযোজ্য সারচার্জের হার ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে।

১৭ ঘণ্টা আগে

সন্দেভাজনদের বাংলাদেশে পুশব্যাক সম্পূর্ণ অবৈধ— বললেন আসামের বিধায়ক আজমল

আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১৭ ঘণ্টা আগে