দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টার দুটি। দুই হেলিকপ্টারে থাকা ১০ জন ক্রু’র সকলেই নিহত হয়েছেন। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর কুচকাওয়াজের জন্য সামরিক মহড়ার সময় হেলিকপ্টার দুটির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর বিবিসির

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার লুমুত শহরে যেখানে নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে সেখানে দুর্ঘটনাটি ঘটেছে। ওই দুটি হেলিকপ্টারে অন্তত ১০ জন ক্রু ছিলেন। দুর্ঘটনায় তাদের কেউ বেঁচে নেই।

ভিডিও ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টার দুটি মাটিতে বিধ্বস্ত হওয়ার আগে একটির সঙ্গে অন্যটির আঘাত লাগে।

হেলিকপ্টার দুটির একটিতে সাতজন আরোহী ছিলেন যা মাটিতে পড়ে বিধ্বস্ত হয়। অন্য হেলিকপ্টারটিতে তিনজন আরোহী ছিলেন যা কাছাকাছি একটি সুইমিং পুলে বিধ্বস্ত হয়েছে।

রাজ্য ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে দুর্ঘটনার ব্যাপারে তারা সতর্ক করেছিল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের আগে ইএসি সদস্যদের সরালেন ট্রাম্প, বাড়ছে উদ্বেগ

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে—ওই ই-মেইলে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের কমিশনার হিসেবে আপনার দায়িত্ব অবিলম্বে কার্যকরভাবে শেষ করা হলো।’

৮ ঘণ্টা আগে

মার্কিন হামলার জবাব ইরানের, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের হামলার জবাব হিসেবে বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এসব দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ভূখণ্ড ইরানে হামলার জন্য ব্যবহার করা হয়নি।

৮ ঘণ্টা আগে

মাশহাদে চিরনিদ্রায় শায়িত আলি খামেনি, বিদায় জানাতে লাখো মানুষের ঢল

বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ

১৭ ঘণ্টা আগে

আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি আতিক

বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

১৮ ঘণ্টা আগে