অনাহারে ১০ জনসহ গাজায় আরও ১১০ প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে আরও ১১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অনাহারে ১০ জন মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলয়া হয়, ত্রাণ সহায়তায় ইসরায়েলের অবরোধের কারণে গাজায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় অনাহারে নতুন করে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ইসরায়েলি হামলায় একদিনে অন্তত আরও ১০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল বুধবার (১৩ জুলাই) ইসরাইলি হামলায় ৩৪ জন ত্রাণসহায়তা প্রার্থীসহ কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, খাদ্যের অভাবে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে গাজায়। অনাহারে প্রতিনিয়ত মারা যাচ্ছে মানুষ। গতকাল (বুধবার) উপত্যকাজুড়ে অনাহারে আরও অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২০ মাসে অপুষ্টিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১১ জনে। এদের মধ্যে বেশিরভাগই গত কয়েক সপ্তাহে মারা গেছে।

এদিকে, গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে জাতিসংঘসহ ১১১টি আন্তর্জাতিক সংস্থা একযোগে দাবি জানিয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজায় খাদ্য সংকট ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। উপত্যকার প্রায় এক তৃতীয়াংশ মানুষ দিনে একবারও খেতে পারছেন না। দ্রুত ত্রাণ না পেলে বিপুল সংখ্যক নারী-শিশু মারা যাবে।

অন্যদিকে, গাজার এমন অবস্থার দায় হামাসের ওপর-ই চাপিয়েছে ইসরাইল। দেশটির প্রেসিডেন্টের দাবি, তাদের সেনারা আন্তর্জাতিক আইন মেনেই চলছে। উল্টো হামাসই ত্রাণ পৌঁছাতে বাধা সৃষ্টি করছে। যদিও হামাস এই অভিযোগ অস্বীকার করে বলেছে, সংকটের মূল কারণ ইসরাইলি অবরোধ ও ত্রাণ কেন্দ্রের বাইরে হামলা।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামে একটি সংস্থা গত কয়েক সপ্তাহ ধরে গাজার কয়েকটি এলাকায় ত্রাণ সরবরাহ করছে। তবে ত্রাণ সহায়তা প্রার্থীদের ওপর প্রতিদিনই গুলি চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৮ শতাধিক ক্ষুধার্ত ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

একদিকে ট্রাম্প, অন্যদিকে জনমত— উভয় সংকটে নেতানিয়াহু

ইরান যুদ্ধ এবং এর অবসান কীভাবে হবে— তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ফলে আসন্ন জাতীয় নির্বাচনের আগে একদিকে ওয়াশিংটনের চাপ, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ জনমতের টানাপোড়েনে এক কঠিন রাজনৈতিক উভয় সংকটে পড়েছেন তিনি।

৭ ঘণ্টা আগে

আফগানিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাদাখশন

আফগানিস্তানের জন্য ভূমিকম্প কোনো নতুন বা বিরল দুর্যোগ নয়। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই উচ্চমাত্রার কম্পন অনুভূত হয়। এর মাত্র কয়েকদিন আগে, গত ২৭ জুনেও দেশটিতে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, যা সৌভাগ্যবশত কোনো ক্ষয়ক্ষতি ছড়াতে পারেনি।

৯ ঘণ্টা আগে

খামেনি হত্যার প্রতিশোধ ‘যথাসময়ে’ নেবে ইরান

জুলকাদরের এ বিবৃতি এমন সময়ে এলো যখন আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা, দাফন ও শেষ বিদায়ের শোক-অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ইরান। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, শাহাদাতের আগ মুহূর্তেও খামেনির হাত মুষ্টিবদ্ধ ছিল, যা ইরানের জাতীয় নিরাপত্তা নীতিমালার স্থায়ী প্রতীক হয়ে থাকবে বলে তিনি মনে করেন।

২০ ঘণ্টা আগে

রণতরী ‘দেনা’ ডেস্ট্রয়ারে হামলা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ইরান

গত ৪ মার্চ ভারত আয়োজিত বহুজাতিক নৌ মহড়া মিলান ২০২৬-এ অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে হামলার শিকার হয় ‘দেনা’। ওই সময় ফ্রিগেটটি শ্রীলঙ্কার গল উপকূল থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। তখন মার্কিন নৌ বাহিনীর ইউএসএস শার্লট নামে একটি সাবমেরিন থেকে ছোড়া একটি মার্ক ৪৮ টর্পেডো জাহাজটিতে আঘাত হা

২০ ঘণ্টা আগে