রাতভর রুশ হামলায় কিয়েভে নিহত ১০, আহত ৫৬

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৩: ০৬
রাতভর রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবন। ছবি: রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১০ জন নিহত এবং দুই শিশুসহ ৫৬ জন আহত হয়েছেন। হামলায় বেশকিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি নয়তলা ভবনের অংশ ধসে পড়েছে এবং শহরের একটি কেন্দ্রীয় সড়কের হোটেলে আগুন লেগেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, বুধবার রাতভর রাশিয়ার হামলায় কিয়েভের প্রায় তিন ডজন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তিনি ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাননি।

তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে লেখেন, ‘শত্রুপক্ষ আবারও ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকায় হামলা চালিয়ে বেসামরিক মানুষকে হত্যা করেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং শিশুদেরসহ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ হতাহত হয়েছেন।’

হামলার পর আগুনে ক্ষতিগ্রস্ত গাড়ি ও আশপাশের এলাকায় আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা। ছবি: রয়টার্স
হামলার পর আগুনে ক্ষতিগ্রস্ত গাড়ি ও আশপাশের এলাকায় আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা। ছবি: রয়টার্স

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রামে জানান, একটি আবাসিক ভবনে সরাসরি আঘাত হানার পর ভবনটির প্রথম থেকে ষষ্ঠ তলা পর্যন্ত ধসে পড়ে। হামলায় আহতদের মধ্যে একটি অ্যাম্বুলেন্স স্টেশনের প্যারামেডিক ও চালকরাও রয়েছেন। ক্ষতিগ্রস্ত কয়েকটি আবাসিক ভবনের ভেতরে এখনো কিছু মানুষ আটকা পড়ে আছেন।

রাতভর মেট্রো স্টেশনে আশ্রয়

রাশিয়ার হামলার সময় শিশু, প্রয়োজনীয় জিনিসপত্র, তাঁবু ও পোষা প্রাণী নিয়ে অসংখ্য মানুষ কিয়েভের ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন। বৃহস্পতিবার ইউক্রেনের অধিকাংশ অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। জুনের মাঝামাঝি সময়ের পর এটিই দেশটির ওপর রাশিয়ার সবচেয়ে বড় হামলা।

হামলার সময় কিয়েভের একটি মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষ। ছবি: রয়টার্স
হামলার সময় কিয়েভের একটি মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষ। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত ওলহা স্টেফানিশিনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘শহরের বাসিন্দাদের জন্য এটি ছিল আরেকটি ভয়াবহ রাত। তাদের আশ্রয়কেন্দ্রে রাত কাটাতে বাধ্য হতে হয়েছে।’

তিনি বলেন, ‘শহরের বিভিন্ন জেলায় বেসামরিক অবকাঠামো ও আবাসিক ভবনে আগুন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।’

সফর সংক্ষিপ্ত করলেন জেলেনস্কি

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাতের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। একই সঙ্গে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আবর্তনশীল সভাপতির দায়িত্বে আয়ারল্যান্ডের ছয় মাসের মেয়াদ শুরুর অনুষ্ঠানে যোগ দিতে ডাবলিন সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরছেন।

রাশিয়ার দাবি, এটি পালটা হামলা

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, কিয়েভসহ বিভিন্ন স্থানে দূরপাল্লার উচ্চ-নির্ভুলতাসম্পন্ন আকাশ, স্থল ও সমুদ্রভিত্তিক অস্ত্র এবং ড্রোন ব্যবহার করে বড় ধরনের হামলা চালানো হয়েছে।

মন্ত্রণালয়ের দাবি, কিয়েভের আশপাশের সামরিক ও জ্বালানি স্থাপনা এবং পোলতাভা ও দিনিপ্রোপেত্রোভস্কসহ কয়েকটি অঞ্চলের সামরিক বিমানঘাঁটিতে আঘাত হানা হয়েছে। তাদের ভাষ্য, ইউক্রেন সম্প্রতি বেসামরিক অবকাঠামোতে যে হামলা চালিয়েছে, তার প্রতিশোধ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement