ইসরাইলি হামলায় আলজাজিরার সংবাদিকসহ নিহত ২

ডেস্ক, রাজনীতি ডটকম
নিহত সাংবাদিকের একজন হলেন হোসাম শাবাত। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় পৃথক ইসরাইলি হামলায় দুজন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন আলজাজিরার সাংবাদিক হোসাম শাবাত। আরেকজনের নাম মোহাম্মদ মনসুর, তিনি প্যালেস্টাইন টুডেতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বেইত লাহিয়ার পূর্ব অংশে হোসাম শাবাতের গাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। তিনি আলজাজিরা মুবাশ্বেরে কাজ করতেন।

মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আলজাজিরার তারেক আবু আযম বলেন, ২৩ বছর বয়সি শাবাত এর আগেও আরেকটি ইসরাইলি হামলায় আহত হয়েছিলেন। তা সত্ত্বেও তিনি সংবাদ প্রকাশ থেকে বিরত থাকেননি।

আবু আযম বলেন, ‘কোনও পূর্ব সতর্কীকরণ ছাড়াই ইসরাইলি সেনাবাহিনী তার গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।’

শাবাতের সহকর্মীরা তার শেষ কথাগুলো শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শাবাতের লেখা একটি পোস্টে তিনি লিখেছেন, ‘যদি আপনি এটি পড়ছেন, তাহলে এর অর্থ হলো আমি নিহত হয়েছি — সম্ভবত ইসরাইলি দখলদার বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি। ’

শাবাত লিখেছেন, গত ১৮ মাসের যুদ্ধে, তিনি ‘প্রতিটি মুহূর্ত’ জনগণের জন্য উৎসর্গ করেছেন।

অন্যদিকে, সোমবার সকালে দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি হামলায় প্যালেস্টাইন টুডের সাংবাদিক মোহাম্মদ মনসুরও নিহত হয়েছেন। আবু আযম বলেন, মনসুরকে ‘তার বাড়িতে ... তার স্ত্রী এবং ছেলের সাথে’ হত্যা করা হয়েছে। ’

গাজার সরকারি মিডিয়া অফিস (জিএমও) অনুসারে, দুই সাংবাদিক নিহত হওয়ার মধ্যদিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় নিহত গণমাধ্যম কর্মীর সংখ্যা ২০৮ জনে দাঁড়িয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘খামেনিকে কখনও বিদায় জানাব না’— ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আবেগঘন বক্তব্য

শনিবার তেহরানে অনুষ্ঠিত ‘ইমাম খামেনেয়ী; প্রতিরোধের চিরন্তন নেতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।

১২ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় উপস্থিত ৩ ছেলে, ছিলেন না মোজতবা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, খামেনির তিন ছেলে— মোস্তাফা, মেইসাম ও মাসউদ খামেনি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নিচ্ছেন। তবে উত্তরসূরি মোজতবা খামেনির কোনো উপস্থিতি দেখা যায়নি।

১৩ ঘণ্টা আগে

২৫০ বছরের পুরনো বিতর্ক সামনে— ট্রাম্প কি প্রেসিডেন্টের ক্ষমতার সীমা বদলে দিচ্ছেন?

দ্বিতীয় মেয়াদের প্রায় অর্ধেক পথ পেরিয়ে আসার সময়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তার ক্ষমতার ‘কোনো সীমা নেই’। এ মন্তব্যকে অনেকেই যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার মূল দর্শনের সম্পূর্ণ বিপরীত বলে মনে করছেন। প্রায় আড়াই শ বছর আগে ব্রিটিশ রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে যে রাষ্ট্রের জন

১৫ ঘণ্টা আগে

আমেরিকার সোনালি যুগের স্বপ্ন ফিরিয়ে এনেছি— স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প

প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাস, সামরিক শক্তি ও নিজের প্রশাসনের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমেরিকান ড্রিম ফিরে এসেছে।’ তার দাবি, বর্তমানে সামরিক বাহিনী ও পুলিশে এত বেশি মানুষ যোগ দিতে আগ্রহী যে এসব পেশায় চাকরি পাওয়া এখন ‘কঠিন’ হয়ে গেছে।

১৭ ঘণ্টা আগে