কেনিয়ার নদীতে বাঁধ ভেঙে অন্তত ৪২ জনের মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম

কেনিয়ার রিফট ভ্যালির এক শহরের কাছে নদীর বাঁধ ভেঙে অন্তত ৪২ জন মারা গেছেন।

চলতি বর্ষা মৌসুমে দেশটিতে অন্যান্য বছরের তুলনায় বেশি বৃষ্টিপাত ও বন্যার প্রকোপ দেখা দিয়েছে।

আজ সোমবার স্থানীয় গভর্নরের বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে।

নাকুরু কাউন্টির মাই মাহিউর কাছে অবস্থিত এই বাঁধ ভেঙে পড়লে অসংখ্য বাড়ি ভেসে যায় এবং একটি সড়কের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

উদ্ধারকর্মীরা ভাঙা পাথরের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

নাকুরুর গভর্নর সুসান কিহিকা বলেন, খুব কম করে বললেও অন্তত ৪২ জন প্রাণ হারিয়েছেন।

আরও অনেকে কাদায় আঁটকে আছেন। আমরা তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

সোমবারের নিহতদের সহ মার্চ-মে বর্ষা মৌসুমে মোট মৃতের সংখ্যা ১২০ ছাড়িয়েছে।

এ বছরের বর্ষা মৌসুমে পূর্ব আফ্রিকায় নজিরবিহীন বৃষ্টিপাত হচ্ছে, যার জন্য এল নিনো আবহাওয়া দায়ী।

আকস্মিক বন্যায় কেনিয়ায় বিভিন্ন সড়ক ও মহল্লা নিমজ্জিত হয়েছে। যার ফলে ২৪ হাজার বাড়ির অন্তত এক লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আগামী ৬ মে পর্যন্ত দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী এজেকিয়েল মাচোগু।

এল নিনো একটি জলবায়ু ধরন যার সঙ্গে সারা বিশ্বে উষ্ণতার বৃদ্ধির যোগসূত্র রয়েছে।

এল নিনোর প্রভাবে বিশ্বের অনেক দেশে খরা ও অন্যান্য জায়গায় ভারী বৃষ্টিপাত দেখা দিয়েছে।

জাতিসংঘের জলবায়ু সংস্থা মার্চে বলেছে, এবারের এল নিনো মানব ইতিহাসের সবচেয়ে প্রবল পাঁচ এল নিনোর অন্যতম।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মাশহাদে চিরনিদ্রায় শায়িত আলি খামেনি, বিদায় জানাতে লাখো মানুষের ঢল

বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ

১৪ ঘণ্টা আগে

আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি আতিক

বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

১৬ ঘণ্টা আগে

ওয়াশিংটনে কনস্যুলার সেবা নিতে ফি দেওয়া যাবে ডিজিটাল পদ্ধতিতে

দূতাবাস বিজ্ঞপ্তিতে বলেছে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের নির্ধারিত সারচার্জ বা প্রসেসিং ফি প্রযোজ্য হবে, যা সেবাগ্রহীতাকে বহন করতে হবে। প্রযোজ্য সারচার্জের হার ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে।

১৬ ঘণ্টা আগে

সন্দেভাজনদের বাংলাদেশে পুশব্যাক সম্পূর্ণ অবৈধ— বললেন আসামের বিধায়ক আজমল

আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১৬ ঘণ্টা আগে