ডেস্ক, রাজনীতি ডটকম

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরাইলের এক সেনা কর্মকর্তা রোববার মারা গেছেন। তার নাম মেজর ডর জিমেল (২৭)। সংরক্ষিত সেনাসদস্য হিসেবে তিনি ইসরাইলের সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করছিলেন।
১৭ এপ্রিল ইসরাইলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী আরব আল–আরামশে এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়। ওই হামলায় ডর জিমেল ছাড়াও আরও ১৩ সেনাসদস্য ও ৪ বেসামরিক মানুষ আহত হন। হামলার পর এর দায় স্বীকার করে হিজবুল্লাহ।
মেজর ডর জিমেল ইসরাইলি সামরিক বাহিনীর ইতজিওনি ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন। আহত অবস্থায় তাকে নাহারিয়া শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জিমেল মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। রোববার তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এদিকে ১৭ এপ্রিলের ওই হামলার জবাবে উত্তর–পূর্ব লেবাননের বালবেক শহরে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। এ ছাড়া রোববার দক্ষিণ লেবাননের দুটি ভবনে হামলা চালিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান। ওই ভবনের সঙ্গে হিজবুল্লাহর সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি ইসরাইলের।
৭ অক্টোবর ইসরাইলের হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এ সময়ে ইসলাইল–লেবানন সীমান্তে নিয়মিত পাল্টাপাল্টি হামলায় জড়াচ্ছে ইসরাইল ও হিজবুল্লাহ।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে—ওই ই-মেইলে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের কমিশনার হিসেবে আপনার দায়িত্ব অবিলম্বে কার্যকরভাবে শেষ করা হলো।’
৮ ঘণ্টা আগে
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের হামলার জবাব হিসেবে বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এসব দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ভূখণ্ড ইরানে হামলার জন্য ব্যবহার করা হয়নি।
৮ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ
১৭ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
১৮ ঘণ্টা আগে