জাপানে সুনামি সতর্কতা প্রত্যাহার, বড় ভূমিকম্পের শঙ্কা

ডেস্ক, রাজনীতি ডটকম

সোমবার গভীর রাতে জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে দেশটির বিভিন্ন অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আগামী এক সপ্তাহ শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা রয়েছে।

এই প্রাকৃতিক দুর্যোগে আওমোরি অঞ্চলে অন্তত ৩০ জন আহত হয়েছেন, হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়েছেন এবং ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে, জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ক্ষতিগ্রস্তদের পুনরায় ভূমিকম্পের জন্য সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন।

অওমোরি প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পে প্রায় ২ হাজার ৭০০ বাড়ির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ও ৫০ কিলোমিটার গভীরে।

জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ক্ষতিগ্রস্তদের সতর্ক করে বলেন, আবারও ভূমিকম্প হতে পারে। তাই ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ভালোভাবে রাখুন এবং প্রয়োজনে দ্রুত সরিয়ে নেয়ার প্রস্তুতি নিন।

অন্যদিকে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ভূমিকম্পের পর আগামী এক সপ্তাহ শক্তিশালী আফটারশকের ঝুঁকি রয়েছে। সূত্র : বিবিসি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের সিরিক ও কেশম দ্বীপে মার্কিন হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারের এই হামলায় ইরানের সামরিক নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ড্রোন সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আচরণ না শুধরালে দেশটিকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

১৫ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

সরকারি উদ্ধারকারী দলের তীব্র সংকটের কারণে দুর্গত এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে লড়াই চালাচ্ছেন। এদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের অত্যন্ত গুরুত্বপূর্ণ '৭২ ঘণ্টার সময়সীমা' দ্রুতই শেষ হয়ে আসছে।

১৫ ঘণ্টা আগে

সব ‘তুরুপের তাস’ হাতে, জয় হবে যুক্তরাষ্ট্রেরই: ভ্যান্স

ইরানের সঙ্গে চলমান আলোচনার ফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে— এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার ভাষায়, তেহরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটি আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। ফলে চূড়ান্ত চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের জয়, আর চুক্তি না হ

১ দিন আগে

ইউরোপে একের পর এক দেশে ভাঙছে তাপমাত্রার রেকর্ড, জার্মানি-ইতালিতে চরম সতর্কতা

ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়ে এবার জার্মানি ও ইতালিকে গ্রাস করেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে ডেনমার্ক, স্লোভাকিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর

১ দিন আগে