ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউরোপীয় সদস্যরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের বিরুদ্ধে জাহাজ পাঠাতে অস্বীকৃতি জানানোয় তিনি যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করে নিতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প একতরফাভাবে ৭৭ বছর পুরোনো এই ট্রান্স-আটলান্টিক জোট থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিতে পারবেন কি না, তা স্পষ্ট নয়, যদিও তিনি প্রায়ই কংগ্রেসের অনুমোদন ছাড়াই বড় বড় সিদ্ধান্ত নিয়ে নেন। এমন অনেক সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আদালতে আটকেও গেছে।
যুক্তরাষ্ট্রের সংবিধান কী বলে?
সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট সিনেটের পরামর্শ ও সম্মতির ভিত্তিতে চুক্তি করার ক্ষমতা রাখেন। তবে শর্ত হলো ১০০ সদস্যের সিনেটের দুই-তৃতীয়াংশ এতে সম্মত হতে হবে।
চুক্তি থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে অবশ্য মার্কিন সংবিধানে কিছু বলা নেই।
ন্যাটো চুক্তি কী বলে?
ইউরোপের দেশগুলো ছাড়াও যুক্তরাষ্ট্র ও কানাডাকে নিয়ে ১৯৪৯ সালে গঠিত হয়েছে ন্যাটো। এর মূল লক্ষ্য ছিল সোভিয়েত হামলার ঝুঁকি মোকাবিলা। পরবর্তী সময়ে এই জোট পশ্চিমা নিরাপত্তার মূল ভিত্তি হিসেবে কাজ করছে।
১৯৪৯ সালের উত্তর আটলান্টিক চুক্তির ১৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সদস্য দেশ যুক্তরাষ্ট্র সরকারকে এক বছর আগে নোটিশ দিলে জোট থেকে বের হতে পারে। এরপর যুক্তরাষ্ট্র সরকার অন্য সদস্য দেশগুলোকে ওই প্রত্যাহারের নোটিশ সম্পর্কে অবহিত করবে।
এ পর্যন্ত কোনো ন্যাটো সদস্য তাদের সদস্যপদ বাতিল করেনি।
যুক্তরাষ্ট্রের আইন কী বলে?
২০২৩ সালে কংগ্রেস একটি আইন পাস করে, যা তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন সই করেন। এতে বলা হয়েছে, সিনেটের দুই-তৃতীয়াংশ সমর্থন ছাড়া কোনো মার্কিন প্রেসিডেন্ট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে স্থগিত, বাতিল বা প্রত্যাহার করতে পারবেন না।
এই আইনটি ২০২৪ সালের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্টের (এনডিএএ) একটি সংশোধনী হিসেবে যুক্ত করা হয়, যা পেন্টাগনের নীতিনির্ধারণী একটি বড় বার্ষিক বিল। এই সংশোধনীর প্রধান প্রস্তাবক ছিলেন ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন ও ফ্লোরিডার তৎকালীন রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও।
বর্তমানে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা রুবিও মঙ্গলবার বলেন, ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রকে ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে হতে পারে। এই যুদ্ধ ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার মাধ্যমে শুরু হয়।
এনডিএএ সংশোধনীতে আরও বলা হয়েছে, ন্যাটো থেকে বের হওয়ার প্রক্রিয়ায় কোনো মার্কিন অর্থ ব্যয় করা যাবে না।
ট্রাম্প কী বলেছেন?
ট্রাম্প বহু বছর ধরেই ন্যাটোর কঠোর সমালোচক। তার প্রথম মেয়াদে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ একটি আইনি মতামত দেয়, চুক্তি থেকে বের হওয়ার একচেটিয়া ক্ষমতা প্রেসিডেন্টের, কংগ্রেসের নয়।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের একটি প্রতিবেদনে বলা হয়, বিষয়টি আদালতে গেলে নির্বাহী বিভাগ ওই মতামতকে উদ্ধৃত করে যুক্তি দেয়, এনডিএএ সংশোধনীটি অসাংবিধানিক।
বুধবার ট্রাম্প রয়টার্সকে বলেন, তিনি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানাবেন, তিনি নিশ্চিতভাবেই এই জোট থেকে বের হওয়ার বিষয়টি বিবেচনা করছেন এবং এর পেছনে রয়েছে 'ন্যাটো নিয়ে গভীর বিরক্তি'।
ট্রাম্পের এই মন্তব্য আসে এমন এক সময়, যখন তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কয়েক ঘণ্টা আগেই ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা নীতির প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে অস্বীকৃতি জানান।

বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত অবরোধে পারস্য উপসাগরে অন্তত ২ হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ এবং এতে থাকা প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন। জাহাজগুলোর মধ্যে ৩২০টিরও বেশি তেল ও গ্যাসবাহী ট্যাংকার রয়েছে।
৭ ঘণ্টা আগে
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলার আশঙ্কা রয়েছে। এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো রাজধানীর কেন্দ্রীয় এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে, মার্কিন নাগরিক, ব্যবসা প্র
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, ইউরোপ বা তার প্রতিবেশী দেশগুলোর জনগণের প্রতি ইরানের কোনো শত্রুতা নেই। মার্কিন জনগণকে দেয়া এক খোলা চিঠিতে এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, যুদ্ধবিরতির অনুরোধ করেছে ইরান। তবে বরাবরের মতই এ দাবি অস্বীকার করেছে
১২ ঘণ্টা আগে
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে রাজধানীর নিকটবর্তী বুজুমবুরা শহরের উপকণ্ঠে মুসাগা এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটির গুদামে আগুন লাগে। পরে সেখানে থাকা বিস্ফোরক দ্রব্যে আগুন ছড়িয়ে পড়লে একাধিক বিস্ফোরণ ঘটে।
১২ ঘণ্টা আগে