ডেস্ক, রাজনীতি ডটকম

আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার দাবি, যুদ্ধ শুরুর পর এক রাতে এত বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আগে ছোড়া হয়নি।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানচ্ছে, রোববার ভোরে ঘণ্টাব্যাপী এই হামলায় কিয়েভের অন্তত ছয়টি জেলায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইউক্রেনীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এতে একজন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন।
স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানায়, হামলায় আবাসিক ভবন, অফিস, শিল্পপ্রতিষ্ঠান, ছাত্রাবাস ও বিভিন্ন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্ভিয়াতোশিনস্কি জেলায় একটি জ্বলন্ত বাড়ি থেকে চারজনকে উদ্ধার করা হয়। শেভচেঙ্কিভস্কি জেলায় আগুনে পুড়ে যাওয়া তিনতলা ভবন থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।
সিবিহা এই হামলাকে “ইউক্রেনের রাজধানীর ওপর নৃশংস সন্ত্রাসী আক্রমণ” বলে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, মস্কোর ওপর কঠোর চাপ প্রয়োগ ছাড়া এই সন্ত্রাস বন্ধ করা যাবে না।
একই রাতে রুশ ড্রোন হামলা দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলকেও লক্ষ্য করে। সেখানে একজন নিহত হয়েছেন। জাপোরিঝিয়ায় একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন আঘাত হানলে ট্রেনের চালক নিহত হন বলে ইউক্রেনের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, রাতভর রাশিয়া ৪১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার মধ্যে ১৮টি ভূপাতিত করা হয়েছে।
ইউক্রেন একই সময়ে কৃষ্ণসাগরে দুটি রুশ তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে। তাদের লক্ষ্য ক্রিমিয়ায় জ্বালানি ও সরবরাহ পৌঁছানো ব্যাহত করা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনকে দেশীয়ভাবে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে সুরক্ষা এখন দেশের সর্বোচ্চ অগ্রাধিকার। তাঁর মতে, কার্যকর প্রতিরক্ষা বজায় রাখতে প্রতিদিনই ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র প্রয়োজন হচ্ছে।

এদিকে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দায়িত্ব ছাড়ার আগে ডাউনিং স্ট্রিট থেকে শেষবারের মতো ভাষণ দেবেন। এরপর তিনি বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন।
৫ ঘণ্টা আগে
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত ‘সংসদ চলো’ পদযাত্রা কর্মসূচিকে ঘিরে রাজধানী দিল্লিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কর্মসূচি শুরুর পর সংসদ অভিমুখে এগোতে চাইলে দলটির সমর্থকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।
৫ ঘণ্টা আগে
মার্কো রুবিও বলেন, ‘যুক্তরাষ্ট্র সবসময় কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত। আমরা ইরানের সঙ্গে একাধিকবার আলোচনার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই চেষ্টা চালিয়ে যাব। আলোচনার সেই দরজা যদি উন্মুক্ত হয়, তবে আমরা অবশ্যই তা স্বাগত জানাব।’
৯ ঘণ্টা আগে
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় এক সেনা নিহত হয়েছেন। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ১৮ জুলাই ওই সেনা নিহত হন। এ সময় ড্রোনটি বিস্ফোরিত হলে আরও এক সেনা আহত হন। তবে নিহত সেনার নাম-পরিচয় জানানো হয়নি।
১০ ঘণ্টা আগে