লেবানন ইস্যুতে ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

লেবানন পরিস্থিতিকে কেন্দ্র করে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশটিতে ইরান ‘প্রক্সি গোষ্ঠী’গুলোকে নিয়ন্ত্রণ করতে না পারলে কঠোর জবাব দেবে যুক্তরাষ্ট্র।

রোববার (২১ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, লেবাননকে ঝামেলামুক্ত রাখতে ইরানকে তাদের ‘প্রক্সি’ গোষ্ঠীগুলোকে অবিলম্বে নিয়ন্ত্রণে আনতে হবে। তারা যদি সেটি না করে তাহলে কঠোরভাবে আঘাত করা হবে, যেমনটি করা হয়েছিল গত সপ্তাহে, কিংবা তার চেয়েও শক্তিশালী।

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

মার্কিন গণমাধ্যম দ্য হিলের খবরে বলা হয়েছে, গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার পর সাময়িকভাবে স্বস্তি ফেরে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে। ওই সমঝোতায় ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি খোলা রাখাসহ লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা বলা হয়।

তবে ওই সমঝোতার পরও মধ্যপ্রাচ্যে সংঘাত থামেনি। লেবাননে ইসরায়েলের হামলা ও হিজবুল্লাহর পালটা হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। লেবানন ইস্যু যুদ্ধবিরতি কাঠামোকেই চাপের মুখে ফেলেছে বলে মনে করা হচ্ছে।

এদিকেব ইরানি কর্মকর্তারা লেবাননের পরিস্থিতিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অবশ্য হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে দাবি করে। ট্রাম্প পরে এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি না হলে হরমুজে শুল্ক আরোপ বা নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement