৬০ দিনে চুক্তি না হলে হরমুজে টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সহায়তা চেয়েও সাড়া পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতীকী ছবি

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে যুক্তরাষ্ট্র, যেখানে পরবর্তী ৬০ দিনে দুই দেশের একটি স্থায়ী চুক্তিতে উপনীত হওয়ার কথা বলা হয়েছে। সমঝোতার এ শর্তের কথা মনে করিয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, এই ৬০ দিনের মধ্যে ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হলে হরমুজ প্রণালিতে টোল বা শুল্ক আরোপ করবে খোদ যুক্তরাষ্ট্র!

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতি চলাকালীন ৬০ দিন বা তারপরও এই প্রণালিতে কাউকে কোনো টোল দিতে হবে না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দুপক্ষ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র এককভাবে টোল আরোপ করবে।

মার্কিন গণমাধ্যম দ্য হিলের খবরে বলা হয়েছে, ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে যখন এমন হুমকি দিচ্ছেন ঠিক সেই সময়েই ইরানি কর্মকর্তারা বলছেন, হরমুজের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের দখলেই রয়েছে। এমনকি লেবাননে ইসরায়েলের নতুন হামলার কারণে হরমুজ প্রণালি তারা ফের বন্ধ করে দিয়েছেন বলেও দাবি করেছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অবশ্য দাবি করেছে, হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

ক্যাম্প ডেভিডে অবকাশে থাকা অবস্থায় ট্রাম্প লিখেছেন, চুক্তি সম্পন্ন না হলে পশ্চিম এশিয়ার দেশগুলোর জন্য ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ বা অভিভাবক হিসেবে যে পরিষেবা যুক্তরাষ্ট্র অতীতে দিয়েছে, এখন দিচ্ছে এবং ভবিষ্যতে দেবে, তার খরচ তুলতে টোল আরোপ করা হবে।

এই পরিষেবা বলতে ট্রাম্প সম্ভবত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের দিকে ইঙ্গিত করেছেন, যা হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে যাতায়াত করতে সাহায্য করছে। তার দাবি অনুযায়ী, জুনের শুরুতে একটি গোপন অভিযানের মাধ্যমে ওই জলপথ দিয়ে ২০০টিরও বেশি জাহাজে করে ১০ কোটি ব্যারেলেরও বেশি তেল নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।

ইরান যুদ্ধের শুরু থেকেই আলোচনায় রয়েছে হরমুজ প্রণালি। যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় এই নৌ পথে বিশ্বের দৈনিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হতো। যুদ্ধ শুরুর পরপরই ইরান কার্যত নৌ পথটি বন্ধ করে দেয়। তাতে বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির হয়ে পড়ে। অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম (ব্রেন্ট ক্রুড) যুদ্ধের আগের প্রায় ৬৫ ডলার থেকে ১২০ ডলার ছাড়িয়ে যায়।

যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলো নানা দেনদরবার করেও হরমুজ প্রণালি খুলতে পারেনি। বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এ রুটটি মূলত নিয়ন্ত্রণ করেছে ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। নৌ পথটিকে ইরান বলতে গেলে তাদের কৌশলগত হাতিয়ারে পরিণত করে।

গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সমঝোতা স্মারক সই হয়েছে তাতে উল্লেখ করা ১৪ দফার অন্যতম ছিল এই হরমুজ প্রণালি। স্মারকে বলা হয়, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে উপনীত হওয়ার আগ পর্যন্ত সময় হরমুজ প্রণালি খোলা থাকবে এবং জাহাজ স্বাভাবিকভাবে চলাচল করবে।

শনিবার সকালে মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস উইকেন্ডে’ দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স দাবি করেন, আগের ২৪ ঘণ্টায় রেকর্ড ১৬ মিলিয়ন ব্যারেল তেল এই জলপথ দিয়ে পার হয়েছে। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের যে বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলেছিলেন, তার একটি ছিল এই প্রণালিটি খুলে দেওয়া। সেটি এখন সম্পন্ন হয়েছে।

তবে এ দাবির সম্পূর্ণ বিপরীত তথ্য দিয়েছে ইরানের যৌথ সামরিক কমান্ড। লেবাননে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকায় তারা এই নৌ পথটি আবারও বন্ধ করার ঘোষণা দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি খবর দিয়েছে, দেশটির ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করার স্মারকপত্রের প্রথম অনুচ্ছেদ বাস্তবায়ন না করে স্পষ্ট চুক্তি লঙ্ঘন করেছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননে ইসরায়েলি পক্ষ প্রতিনিয়ত যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে। এর জবাবে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হলো।

চলমান এই উত্তেজনার মধ্যে রোববার সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। আলোচনায় ইরানের প্রতিনিধিত্ব করবেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন জে ডি ভ্যান্স, প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement