ডেস্ক, রাজনীতি ডটকম

আফগানিস্তানে ৩ দিনের ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরা।
রোববার বিভাগের মুখপাত্র জনান সায়েক বলেন, গত শুক্রবার থেকে বৃষ্টির কারণে আকস্মিক বন্যা হয়েছে। দেশের ৩৪ প্রদেশের মধ্যে ২০টিতে প্রবল বৃষ্টিতে আঘাত হেনেছে। এর মধ্যে পশ্চিম ফারাহ, হেরাত, দক্ষিণ জাবুল এবং কান্দাহার বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, বন্যায় ৩৩ জনের মৃত্যু এবং ২৭ জন আহত হয়েছেন। বন্যায় প্রায় ৬০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এ কারণে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে ছাদ ধসে।
এ ছাড়া ২০০ গবাদি পশু মারা গেছে। প্রায় ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) রাস্তা ধ্বংস হয়েছে এবং প্রায় ৮০০ হেক্টর কৃষি জমি বন্যায় ভেসে গেছে। আফগানিস্তানের বেশির ভাগ প্রদেশে আগামী দিনে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে—ওই ই-মেইলে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের কমিশনার হিসেবে আপনার দায়িত্ব অবিলম্বে কার্যকরভাবে শেষ করা হলো।’
৮ ঘণ্টা আগে
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের হামলার জবাব হিসেবে বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এসব দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ভূখণ্ড ইরানে হামলার জন্য ব্যবহার করা হয়নি।
৯ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ
১৮ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
১৯ ঘণ্টা আগে