ডেস্ক, রাজনীতি ডটকম

লোহিত সাগরে হুতিদের জাহাজ ও তেল ট্যাংকার লক্ষ্য করে ধারাবাহিক হামলা বিশ্ব বাণিজ্য, পরিবেশ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য তীব্র ঝুঁকি তৈরি করেছে। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ইয়েমেনকে কেন্দ্র করে নতুন সংঘাত এড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সংযম প্রদর্শন ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শুক্রবার (২৮ জুলাই) নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, এই হামলাগুলো ইয়েমেনকে আরও গভীরভাবে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে ফেলতে পারে এবং দেশটিতে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। পাশাপাশি এর ফলে গুরুতর অর্থনৈতিক, মানবিক ও পরিবেশগত পরিণতি দেখা দিতে পারে।
দুজারিক বলেন, বাব আল-মান্দেব প্রণালি ও এর আশপাশের জলপথে আন্তর্জাতিক নৌ-চলাচলের অধিকার ও স্বাধীনতা অবশ্যই পুরোপুরি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও জানান, মহাসচিব গুতেরেস অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের অনুরোধ করেছেন।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা
১০ ঘণ্টা আগে
ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।
১৪ ঘণ্টা আগে
আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।
১৪ ঘণ্টা আগে
কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিতে থাকা মোট আরোহীর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। কোড়ন এলাকাটি স্বচ্ছ নীল পানি ও প্রবাল প্রাচীরের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায়, নিখোঁজদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক থাকতে পারেন বলে ধারণা ক
১৮ ঘণ্টা আগে