যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, বহু হতাহতের শঙ্কা

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের অন্যতম প্রধান শহর মিনিয়াপোলিসের একটি ক্যাথলিক স্কুলে বন্দুক হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) সকালের এ ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সিবিএস নিউজের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এ ঘটনার পর ৫৩তম অ্যাভিনিউ এবং ব্রায়ান্ট অ্যাভিনিউ সাউথে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দেখা গেছে।

এফবিআই, মিনিয়াপোলিস পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন বলে জানা গেছে।

সিবিএস নিউজের সাথে আলাপকালে দুটি ফেডারেল আইন প্রয়োগকারী সূত্র জানিয়েছে, গুলিতে ২০ জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়া সিবিএসের আলাদা এক প্রতিবেদনে অন্তত একজন নিহতের কথা বলা হয়েছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, বন্দুকধারী কালো পোশাক পরা ছিল এবং সে রাইফেল বহন করছিল। অন্য কোনো অস্ত্রের কথা বলা হয়নি - তবে অনুসন্ধান এখনও চলছে।

সূত্রগুলো সিবিএস নিউজকে জানিয়েছে, হতাহতের বিষয়ে তারা অনুমান-নির্ভর কোনো তথ্য দিতে চান না। তবে হামলাকারী ‘আত্মহত্যা’ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নয়েম বলেছেন, তার মন্ত্রণালয় ‘ভয়াবহ গুলিবর্ষণের’ ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ রাখছে। আরও তথ্য পাওয়া মাত্রই তা শেয়ার করার কথাও জানিয়েছেন তিনি।

নয়েম বলেন, ‘আমি এই জঘন্য হামলার শিকার এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’
মিনেসোটার সিনেটর অ্যামি ক্লোবুচার বলেছেন, স্কুলে ঘটে যাওয়া ভয়াবহ সহিংসতায় তিনি ‘মর্মাহত’।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

৬ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

৮ ঘণ্টা আগে

‘বিশ্বাসঘাতক’ ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় ক্ষোভ, এককভাবে লড়াইয়ের পক্ষে ইসরায়েলিরা

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর জন্য পরিস্থিতি রাজনৈতিকভাবেও কঠিন হয়ে উঠেছে। দুর্নীতির মামলায় বিচারাধীন এই নেতা এখন ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনও তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

৮ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা: সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাগচি

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পর অন্তর্বর্তীকালীন ইরান যুদ্ধ চুক্তিকে একটি স্থায়ী আঞ্চলিক চুক্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টা আবারও জোরদার হয়েছে। এই আলোচনার অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উভয়েই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে এক্সিওসের বরাতে জানিয়ে

১০ ঘণ্টা আগে