ডেস্ক, রাজনীতি ডটকম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মঙ্গলবার পর্যন্ত আলটিমেটামের মধ্যেই ইরানে হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের বিভিন্ন আবাসিক এলাকাসহ শীর্ষ একটি বিশ্ববিদ্যালয়েও হামলা চালানো হয়েছে। এমন এক ডজন হামলায় ছয় শিশুসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এসব হামলার জবাবে ইরানও ইসরায়েলে পালটা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সোমবার (৬ এপ্রিল) তেহরান প্রদেশের বাহারেস্তান কাউন্টিতে বিমান হামলায় ২৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে শিশু ছয়জন, যাদের বয়স ১০ বছরের কম।
স্থানীয় গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মরতেজা হেইদারি জানিয়েছেন, কোম শহরের এক আবাসিক ভবনে হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া দক্ষিণ ইরানের বন্দর-ই-লেঙ্গেহ শহরে ছয়জন নিহত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
ফার্স নিউজ বলছে, ইরান জুড়ে অন্তত এক ডজন শহরে হামলা হয়েছে, যার মধ্যে বন্দর আব্বাস, আহভাজ, মাহশাহর, শিরাজ, ইসফাহান ও কারাজ উল্লেখযোগ্য। এর মধ্যেই বোমা হামলা করা হয়েছে তেহরানের শরিফ ইউনিভার্সিট অব টেকনোলজিতে, যেটি ইরানের অন্যতম শীর্ষ বিজ্ঞানভিত্তিক বিশ্ববিদ্যালয় এবং একে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সঙ্গে তুলনা করা হয়।
তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক তৌহিদ আসাদি জানান, হামলায় বিশ্ববিদ্যালয়টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যাম্পাসের মসজিদ ও ল্যাবরেটরিগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে। শরিফ এলাকার আশপাশেও একাধিক হামলা হয়েছে, যার মধ্যে একটি গ্যাস স্থাপনাও রয়েছে।
এ হামলার পর ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে দেশটির অন্তত ৩০টি বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে।
এসব হামলার আগে ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কঠোর ভাষায় ইরানকে হুমকি দেন। তিনি বলেন, ইরান মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র-সেতুসহ সবকিছু গুঁড়িয়ে দেওয়া হবে। ইরানিদের নরকের স্বাদ দেওয়া হবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র স্থানীয় সময় রাত ৮টায় এসব হামলা চালানো হবে বলে আরেক পোস্টে ইঙ্গিত দেন তিনি।
এর জবাবে ইরান পালটা হামলার হুঁশিয়ারি দিয়েছে বলেছেন, অবকাঠামোতে হামলা হলে তারাও একইভাবে প্রতিক্রিয়া জানাবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ট্রাম্পের হুমকিতে ইরানিরা বিচলিত নয় এবং কোনো চাপের মুখে অগ্রহণযোগ্য চুক্তিতে যেতে বাধ্য হবে না। ট্রাম্পের হুমকিকে তিনি ‘অপরাধমূলক মানসিকতার বহির্প্রকাশ’ বলে অভিহিত করেন।
ট্রাম্পের বক্তব্যকে ‘যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা’ বলেও আখ্যা দেন ইসমাইল বাঘাই। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ইরানের অবকাঠামোয় হামলা হলে তারা অঞ্চল জুড়ে একই ধরনের পালটা হামলা চালাবে।
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির উপদেষ্টা আলি আকবর ভেলায়েতি বলেন, দুপক্ষের যেকোনো একটি ভুল পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে। যুক্তরাষ্ট্র ইরানের ইতিহাস থেকে কিছু শিক্ষা নিলেও ‘ক্ষমতার ভৌগোলিক বাস্তবতা’ এখনো পুরোপুরি বোঝেনি।
ট্রাম্পের হুমকির জবাবে পালটা হুমকি দিয়েই থেমে থাকেনি ইরান, ইসরায়েলে পালটা হামলাও চালিয়েছে। সোমবার ইসারয়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সরকারি রেডিওর তথ্য বলছে, ভোরে ইরান থেকে চার দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ইসরায়েলের হাইফা শহরে একটি ভবনে হামলার পর ধ্বংসস্তূপ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ভবনের আরও দুই বাসিন্দা নিখোঁজ রয়েছেন।
অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, তেল আবিব, পেতাহ টিকভা ও রামাত গানসহ ২০টির বেশি স্থানে বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কিছু গুরুতর।
ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়নেট নিউজ জানিয়েছে, পেতাহ টিকভায় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩৪ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন। সম্প্রচারমাধ্যম চ্যানেল টুতে প্রকাশিত ছবিতে দেখা গেছে, গুশ দান ও বেনি ব্রাক এলাকায় ধোঁয়া উড়ছে। পাশাপাশি তেল আবিবে একটি ভবনের আংশিক ক্ষয়ক্ষতির ভিডিও-ও প্রকাশ করা হয়েছে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিতে তার পেছনে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য আর ছবির ওপর বড় অক্ষরে লেখা— ‘নো মোর মি. নাইস গাই!’ (ভদ্র সাজার দিন শেষ!)।
১৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া উচিত নয়— এ বিষয়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তার সঙ্গে একমত। মঙ্গলবার (২৮ এপ্রিল) হোয়াইট হাউজে রাজা চার্লস ও রানি ক্যামিলার সম্মানে আয়োজিত নৈশভোজে ট্রাম্প এ মন্তব্য করেন। এর আগে দিন এই দুই নেতা দ্বিপাক
১৫ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং এর ফলে সৃষ্ট লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে।
১৬ ঘণ্টা আগে
দীর্ঘ ৫৭ দিন বন্ধ থাকার পর ইরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আবারও চালু হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ থাকায় তেহরানের এই গুরুত্বপূর্ণ প্রবেশপথটি দীর্ঘদিন অচল ছিল। আকাশসীমা পুনরায় খুলে দেওয়ার পর দুই দিন ধরে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
১৬ ঘণ্টা আগে