মেয়রের গ্রেপ্তার ঘিরে তুরস্কে বিক্ষোভ, ৯ সাংবাদিকসহ আটক ১১৩৩

ডেস্ক, রাজনীতি ডটকম
একরেম ইমামোলুকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ থেকে ৫ দিনে সহস্রাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরস্কের আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: রয়টার্স

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুর গ্রেপ্তারের প্রতিবাদে চলমান বিক্ষোভের সময় দায়িত্বরত ৯ সাংবাদিকসহ মোট এক হাজার ১৩৩ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৪ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, একরেম ইমামোলুকে গত বুধবার আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য। পরে রোববার তাকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ইমামোলুর দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) তুরস্কের প্রধান বিরোধী দল। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ইমামোলুকে তাদের দলের প্রেসিডেন্ট প্রার্থী করার কথা রয়েছে। সিএইচপি ইমামোলুর গ্রেপ্তারকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছে।

ইমামোলুকে গ্রেপ্তারের পর থেকেই রাজপথে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। সিএইচপির ডাকা বিক্ষোভ থেকে এ পর্যন্ত ৯ সাংবাদিকসহ এক হাজার ১৩৩ জনকে আটকের তথ্য মিলেছে। আটক সাংবাদিকদের মধ্যে এএফপির একজন ফটোগ্রাফারও রয়েছেন বলে জানা গেছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেন, পাঁচ দিন ধরে চলা বিক্ষোভে এখন পর্যন্ত এক হাজার ১৩৩ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীদের দমন করতে গিয়ে ১২৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ইস্তাম্বুলের সারাচান জেলায় এক বিক্ষোভ সমাবেশে সিএইচপি নেতা ওজগুর ওজেল বলেছেন, ইমামোলুকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘খামেনিকে কখনও বিদায় জানাব না’— ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আবেগঘন বক্তব্য

শনিবার তেহরানে অনুষ্ঠিত ‘ইমাম খামেনেয়ী; প্রতিরোধের চিরন্তন নেতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।

১৩ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় উপস্থিত ৩ ছেলে, ছিলেন না মোজতবা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, খামেনির তিন ছেলে— মোস্তাফা, মেইসাম ও মাসউদ খামেনি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নিচ্ছেন। তবে উত্তরসূরি মোজতবা খামেনির কোনো উপস্থিতি দেখা যায়নি।

১৪ ঘণ্টা আগে

২৫০ বছরের পুরনো বিতর্ক সামনে— ট্রাম্প কি প্রেসিডেন্টের ক্ষমতার সীমা বদলে দিচ্ছেন?

দ্বিতীয় মেয়াদের প্রায় অর্ধেক পথ পেরিয়ে আসার সময়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তার ক্ষমতার ‘কোনো সীমা নেই’। এ মন্তব্যকে অনেকেই যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার মূল দর্শনের সম্পূর্ণ বিপরীত বলে মনে করছেন। প্রায় আড়াই শ বছর আগে ব্রিটিশ রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে যে রাষ্ট্রের জন

১৬ ঘণ্টা আগে

আমেরিকার সোনালি যুগের স্বপ্ন ফিরিয়ে এনেছি— স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প

প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাস, সামরিক শক্তি ও নিজের প্রশাসনের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমেরিকান ড্রিম ফিরে এসেছে।’ তার দাবি, বর্তমানে সামরিক বাহিনী ও পুলিশে এত বেশি মানুষ যোগ দিতে আগ্রহী যে এসব পেশায় চাকরি পাওয়া এখন ‘কঠিন’ হয়ে গেছে।

১৮ ঘণ্টা আগে