গাজা চুক্তিতে হামাসের নিরস্ত্রীকরণে সমঝোতা, সেনা সরাবে ইসরায়েল

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করতে চলমান শান্তি প্রক্রিয়ায় বড় অগ্রগতির দাবি করেছে হামাস। সংগঠনটির জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে আলোচনায় হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হয়েছে।

শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া বক্তব্যে হামাসের এক কর্মকর্তা বলেন, অস্ত্রের বিষয়টি নিয়ে দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে। একই সঙ্গে গাজা থেকে ইসরায়েলি সেনা পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার বিষয়েও ঐকমত্য হয়েছে। এখন মধ্যস্থতাকারী দেশগুলো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠন করা ‘বোর্ড অব পিস’ চুক্তির শর্তগুলো ইসরায়েল বাস্তবায়ন করছে কি না, সেটি নিশ্চিত করবে বলে আশা করছে হামাস।

হামাসের আলোচক দলের সদস্য গাজি হামাদ বলেন, গাজার মানুষকে হত্যা ও বাস্তুচ্যুতি থেকে রক্ষা করতেই সংগঠনটি এ বিষয়ে নমনীয় অবস্থান নিয়েছে। তার ভাষ্য, অস্ত্রের ভবিষ্যৎ ব্যবস্থাপনা ইসরায়েলি সেনা প্রত্যাহার, জাতীয় কমিটির দায়িত্ব গ্রহণ এবং গাজার পুনর্গঠন কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

তিনি জানান, নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় ইসরায়েলের কোনো ভূমিকা থাকবে না। অস্ত্রের তালিকা তৈরি, সংরক্ষণ ও নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে শুধু ‘ন্যাশনাল কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি) বা গাজা প্রশাসন বিষয়ক জাতীয় কমিটির হাতে। তবে এই কমিটি এখনো গাজায় কার্যক্রম শুরু করেনি।

গত অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বিচ্ছিন্ন সংঘাত অব্যাহত রয়েছে। ইসরায়েলি বাহিনী হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও হামাসকে নিরস্ত্র করার প্রশ্নটি আলোচনার সবচেয়ে জটিল ইস্যুগুলোর একটি ছিল।

এর আগে আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার গঠিত ‘বোর্ড অব পিস’ গাজায় হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ নিয়ে সমঝোতায় পৌঁছেছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে নতুন একটি ফিলিস্তিনি সরকার গঠিত হবে, যা শান্তি পর্ষদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এবং একই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তাও নিশ্চিত হবে।

তবে হামাস স্পষ্ট করে দিয়েছে, চুক্তির আওতায় ইসরায়েল যদি নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে, তাহলে সংগঠনটিও চুক্তির পরবর্তী ধাপ কার্যকর করবে না।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৮ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৭ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২০ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে