জাপানে আবারও ভূমিকম্প

ডেস্ক, রাজনীতি ডটকম

তিন দিনের ব্যবধানে জাপানে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমের মিয়াজাকি অঞ্চলে সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ৫ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৪ মাইল)। এদিকে, এটির জন কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এর আগে গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে জাপানের হোনশু শহরের পূর্ব উপকূলে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

তার আগে নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) জাপানের উত্তর-উত্তরপূর্বের ইশিকাওয়া প্রদেশের নোটো উপদ্বীপের সুজু এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের ফলে সমুদ্রে সুনামি তথা বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয় ও এতে উপকূলের বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। এই ভূমিকম্পে প্রায় আড়াইশ’ মানুষের মৃত্যু হয়। আহত হয় আরও প্রায় ১ হাজার ২৯৭ জন।

এদিকে বুধবার (৩ এপ্রিল) তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা ২৫ বছরের মধ্যে দ্বীপ দেশটিতে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে অন্তত নয়জন নিহত ও শতাধিক মানুষ আহত হন। এছাড়া ধ্বংস হয়ে যায় কয়েকশ ভবন।

সূত্র: দ্য জাপান টাইমস

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

৫ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

৮ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইএসি সদস্যদের সরালেন ট্রাম্প, বাড়ছে উদ্বেগ

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে—ওই ই-মেইলে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের কমিশনার হিসেবে আপনার দায়িত্ব অবিলম্বে কার্যকরভাবে শেষ করা হলো।’

১০ ঘণ্টা আগে