অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২০

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার জাতীয় মহাসড়ক ৪৪-এ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রী নিহত হয়েছেন এবং বহু যাত্রী দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে চিন্নাটেকুরু গ্রামের কাছে বেঙ্গালুরু থেকে হায়দরাবাদগামী কাভেরী ট্রাভেলসের একটি বেসরকারি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায়। দুর্ঘটনাযর পর চালক ও সহকারী পালিয়ে গেছেন।

পুলিশ জানায়, বেঙ্গালুরু থেকে হায়দরাবাদগামী কাভেরী ট্রাভেলসের একটি বেসরকারি বাস স্থানীয় সময় ভোর প্রায় ৩টা ৩০ মিনিটে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলের ধাক্কা খায়। সংঘর্ষের পর দুই–চাকার যানটি বাসের নিচে আটকে গিয়ে আগুন ধরে গেলে অল্প সময়ের মধ্যেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই বাসটি আগুনের লেলিহান শিখায় পুড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪২ জন যাত্রী ছিলেন। কয়েকজন জানালা বা জরুরি নির্গমন ভেঙে অল্প আঘাত নিয়ে বের হতে সক্ষম হলেও বাকিরা দম বন্ধ হয়ে বা আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারান।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের কুরনুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবিরাম বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে এবং ধ্বংসস্তূপের ভেতর থেকে মরদেহ বের করতে সময় লাগছে।

ঘটনার পর বাসচালক ও সহকারী পালিয়ে গেছেন, ফলে পুলিশ তাদের খুঁজছে এবং একটি মামলা দায়ের করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কটিতে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং কয়েক ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ ছিল।

এদিকে, সরকারি সফরে দুবাইয়ে অবস্থানরত মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করে উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা তদারকির নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হবে এবং নিহতদের পরিবারগুলোর পাশে সরকার মানবিক সহায়তা নিয়ে দাঁড়াবে। পাশাপাশি মন্ত্রী বি. সি. জনার্দন রেড্ডি ও কে. আচনাউডুও এক বিবৃতিতে শোকসংবাদ প্রকাশ করে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান।

সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

১৩ ঘণ্টা আগে

লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”

১৬ ঘণ্টা আগে

সরকারবিরোধী বিক্ষোভের মুখে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।

১৯ ঘণ্টা আগে

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

২০ ঘণ্টা আগে