এবার পাকিস্তান থেকে আমদানি নিষিদ্ধ করল ভারত

কলকাতা প্রতিনিধি

কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে আবারও পদক্ষেপ নিল ভারত। এবার পাকিস্তান থেকে সব ধরনের মালামাল আমদানি নিষিদ্ধ করেছে দেশটি। জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নরেন্দ্র মোদির সরকার জানিয়েছে। পহেলগাঁও হামলার পর ওয়াঘা-আটারি চেকপোস্ট আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল।

ভারত সরকার জানিয়েছে, পাকিস্তান থেকে ট্রানজিট করা সমস্ত পণ্যের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। পাকিস্তানে উৎপন্ন বা রপ্তানি করা সমস্ত পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি বা পরিবহন, তা অবাধে আমদানিযোগ্য হোক বা অন্যথায় অনুমোদিত হোক, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার যেকোনো ব্যতিক্রমের জন্য ভারত সরকারের পূর্ব অনুমোদনের প্রয়োজন হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পাকিস্তান থেকে আমদানি হতো মূলত ওষুধজাত পণ্য, ফল এবং তৈলবীজ । ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর থেকে ভারত পাকিস্তানি পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপের পর থেকে কয়েক বছর ধরে আমদানি এমনিতেই হ্রাস পেয়েছে। এক প্রতিবেদন অনুসারে, ২০২৪-২৫ সালে এটি মোট আমদানির ০.০০০১শতাংশের এরও কমে এসে দাঁড়িয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট বাড়ছে

জরিপের তথ্য বলছে, গত জুলাই মাসে জার্মানির ২৩ দশমিক ২ শতাংশ কোম্পানিতেই দক্ষ কর্মীর ঘাটতি ছিল। এপ্রিল তথা তিন মাস আগের তুলনায় এই হার ২ শতাংশ বেশি। অর্থাৎ এপ্রিলের তুলনায় জুলাইয়ে দক্ষ কর্মীর সংকট আরও ২ শতাংশ বেড়েছে।

১২ ঘণ্টা আগে

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

১২ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

২১ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১ দিন আগে