কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতের পররাষ্ট্র সচিব পদে নিয়োগ পেয়েছেন বিক্রম মিসরি। বর্তমানে দেশটির ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে দায়িত্বে আছেন তিনি। ১৫ জুলাই থেকে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন বিক্রম মিসরি।
শুক্রবার দেশটির কেন্দ্রীয় সরকার তাকে ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগের তথ্য জানিয়েছে। চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বিক্রম মিসরির। নতুন দায়িত্ব নেওয়ার পর তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে কাজ করবেন।
তিনজন প্রধানমন্ত্রীর (আই কে গুজরাল, মনমোহন সিং ও নরেন্দ্র মোদী) ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মিসরি।
২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত চীনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ছিলেন মিসরি। যে সময় পূর্ব লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও চীন সীমান্তে চরম উত্তেজনা ছিল। ২০২০ সালের জুনে গালওয়ানে সংঘর্ষের সময় তিনি চীনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। সেই সময় নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিক্রম মিসরি।
২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত স্পেনে রাষ্ট্রদূত ছিলেন তিনি। এরপর মিয়ানমারে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া বেলজিয়াম, পাকিস্তান, আমেরিকা, শ্রীলঙ্কা ও জার্মানির মতো দেশেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া একাধিক দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
৯ ঘণ্টা আগে
ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’
১ দিন আগে
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।
১ দিন আগে
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দেওয়ায় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে