মোস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কী হতো: শশী থারুর

ডেস্ক, রাজনীতি ডটকম

মৌলবাদী হিন্দুদের হুমকির মুখে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সমালোচনা করেছেন ভারতের কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর।

তিনি প্রশ্ন তুলেছেন, মোস্তাফিজুর রহমানের জায়গায় লিটন দাস বা সৌম্য সরকার থাকলে সিদ্ধান্ত কী হতো?

নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে শশী থারুর বলেন, “বিষয়টি নিয়ে আমার আগের অবস্থান বলতে হচ্ছে—এখন বিসিসিআই নিন্দনীয়ভাবে মোস্তাফিজকে বাদ দিয়ে দিয়েছে। আর যদি সংশ্লিষ্ট বাংলাদেশি খেলোয়াড়টি লিটন দাস বা সৌম্য সরকার হতেন, তাহলে কী হতো?’

খেলার সঙ্গে রাজনীতি মেশানোর সমালোচনা করে তিনি বলেন, “আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে, নাকি তার ধর্মকে? খেলাধুলাকে এভাবে নির্বোধের মতো রাজনৈতিক রঙে রাঙানো শেষ পর্যন্ত আমাদের কোথায় নিয়ে যাবে?’

এ বছরের আইপিএলের জন্য সম্প্রতি রেকর্ড মূল্যে (৯ কোটি ২০ লাখ রুপি) বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কেকেআর। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের যে অবনতি ঘটেছে সেটার ছুতো ধরে মৌলবাদী হিন্দুরা মোস্তাফিজকে খেলায় না নিতে কেকেআরের মালিক শাহরুখ খান ও টিম ম্যানেজমেন্টকে হুমকি দিতে থাকে।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) মোস্তাফিজকে বাদ দিতে নির্দেশ দেয় কেকেআরকে। এ নিয়ে বাংলাদেশেও সমালোচনা ঝড় চলছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

১৬ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় প্রথমবার বার্ড ফ্লুর ‘এইচ৫এন১’ স্ট্রেইন শনাক্ত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে

১৭ ঘণ্টা আগে

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

১৭ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

২০ ঘণ্টা আগে