ভারতে জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতে বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। বুধবার রাতে গুজরাটের জামনগর বিমানঘাঁটির কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে একজন পাইলট বিমান থেকে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। তবে বিমানে থাকা দ্বিতীয় পাইলটকে গ্রামবাসীরা মৃত অবস্থায় পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। এরপরই ঘটনাস্থলে ঘন ধোঁয়া দেখেছেন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, গত সোমবার সন্ধ্যায় ভারতের গুজরাটে একটি খোলা মাঠে আছড়ে পড়ে বিধ্বস্ত হয় আরও একটি বেসরকারি প্রশিক্ষণ একাডেমির ছোট বিমান। এ ঘটনায় এক নারী প্রশিক্ষণার্থী পাইলট আহত হন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

৪ ঘণ্টা আগে

নির্বাচনে বড় জয় পেলেন ক্ষমতাসীন আবি, ইথিওপিয়ায় নতুন সংঘাতের শঙ্কা

সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।

৪ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক

১৭ ঘণ্টা আগে

৬০ দিনে চুক্তি না হলে হরমুজে টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতি চলাকালীন ৬০ দিন বা তারপরও এই প্রণালিতে কাউকে কোনো টোল দিতে হবে না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দুপক্ষ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র এককভাবে টোল আরোপ করবে।

১৮ ঘণ্টা আগে