ভারতে ৪৬ বাংলাদেশি আটক

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের রাজধানী দিল্লি থেকে ৪৬ জন বাংলাদেশি আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত ১০ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। এরই মধ্যে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতের অভিবাসীবিষয়ক সংস্থা ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত প্রায় দুই মাস ধরে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ভারত সরকার। যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে অবৈধভাবে বসবাস অথবা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতে থেকে যাওয়ার অভিযোগ আনা হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, আটক ৪৬ জনের মধ্যে ৩৬ জনকে অবৈধ অভিবাসী হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্য ১০ জন ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ভারতে বসবাস করছিলেন।

আটক এক বাংলাদেশির নাম জাহাঙ্গীর শেখ। তার সম্পর্কে দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলার ডেপুটি পুলিশ কমিশনার সুরেন্দ্র চৌধুরী বলেন, ঢাকার জাহাঙ্গীর শেখ ও পারিনা বেগম দম্পতি জঙ্গল পাড়ি দিয়ে ভারতে ঢোকেন। সেখান থেকে এক্সপ্রেস ট্রেনে চড়ে দিল্লিতে ঢুকে পড়ে। এরপর দিল্লিতে স্থায়ী হওয়ার পর তিনি বাংলাদেশ থেকে স্ত্রী-সন্তানদেরও ভারতে আনেন। তারা তাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র নষ্ট করে নয়াদিল্লির রঙ্গপুরিতে অবৈধভাবে বসবাস করছিলেন।

এদিকে, গত শনিবার অপর এক অভিযানে ফতেপুর বেরির আরজান গড় মেট্রো স্টেশনের কাছে সাত বাংলাদেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়। যার মধ্যে পাঁচজন নারী।

দক্ষিণ জেলার ডেপুটি পুলিশ কমিশনার অঙ্কিত চৌহান বলেন, আটক সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য এফআরআরওর কাছে হস্তান্তর করা হয়েছে।’

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা ১০ ডিসেম্বর দিল্লি পুলিশ ও সরকারকে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর নির্দেশ দেন। তারপরই মূলত অভিযান শুরু হয়। এই অভিযানে ১৬ হাজার ৬৪৫ জনকে যাচাই করা হয়েছে, যার মধ্যে ১৫ হাজার ৭৪৮ জনের কাছে বৈধ নথি পাওয়া গেছে। অন্যদিকে, ৮৫১ জনের নথি এখনো যাচাই-বাছাই চলছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

৬ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

৬ ঘণ্টা আগে

নির্বাচনে বড় জয় পেলেন ক্ষমতাসীন আবি, ইথিওপিয়ায় নতুন সংঘাতের শঙ্কা

সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।

৭ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক

১৯ ঘণ্টা আগে