বাংলাদেশিদের জন্য ভারতের আরো হোটেল বন্ধ

বিবিসি বাংলা

পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের হোটেল মালিকরা বাংলাদেশের নাগরিকদের জন্য তাদের হোটেলে ঘর ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে দার্জিলিং শহরের হোটেল মালিকরা এখনো বাংলাদেশের নাগরিকদের জন্য তাদের হোটেল বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত নেননি।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ভারত-বাংলাদেশ সম্পর্কের সম্প্রতি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। বিশেষ করে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা এবং বাংলাদেশের কিছু নাগরিকের উসকানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে শিলিগুড়ির হোটেল মালিকরা এই পদক্ষেপ নিয়েছেন।

গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব উজ্জ্বল ঘোষ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশের নাগরিকদের আমাদের হোটেলগুলোতে থাকতে দেওয়া হবে না।’

এই সংগঠনটি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় অবস্থিত ১৮০টি হোটেল মালিকদের প্রতিনিধিত্ব করে।

উজ্জ্বল ঘোষ আরো বলেন, ‘শিলিগুড়ি ছাড়াও আমরা কোচবিহার এবং আলিপুরদুয়ারের হোটেল মালিকদের সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছি এবং তারা দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

তবে দার্জিলিং শহরের হোটেল মালিকরা এখনো এই সিদ্ধান্ত নেননি।

পর্যটনশিল্পের সূত্র মতে, দার্জিলিংয়ে প্রতিবছর প্রায় ৩০ হাজার বাংলাদেশি পর্যটক আসেন, যা শহরের পর্যটন খাতের জন্য গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি ও বাংলাদেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হওয়ার পর বাংলাদেশি পর্যটকরা সেখানে বেশি সংখ্যায় আসতে শুরু করেন। এই পর্যটকদের একটি বড় অংশ দার্জিলিং যাওয়ার আগে শিলিগুড়ির হোটেলে এক বা দুই দিনের জন্য অবস্থান করেন।

শিলিগুড়ি শহরটি বাংলাদেশের ব্যবসায়ীদের জন্যও গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি বড় ব্যাবসায়িক কেন্দ্র।

সে ক্ষেত্রে শিলিগুড়ির হোটেল মালিকরা বাংলাদেশের ব্যবসায়ী ও পর্যটকদের জন্য ঘর না দেওয়ার সিদ্ধান্ত নিলেও তার প্রভাব খুব বেশি পড়ার সম্ভাবনা নেই, কারণ বর্তমানে ভারতীয় ভিসা পাওয়ার জন্য বেশ কঠোর নিয়ম রয়েছে, ফলে বাংলাদেশি নাগরিকরা ভারতের দিকে যাতায়াত করতে আগের তুলনায় অনেক কমেছে। এই পরিস্থিতি পর্যটন শিল্প এবং স্থানীয় ব্যবসায়ীদের উপর কিছুটা প্রভাব ফেলতে পারে। তবে শিলিগুড়ি শহরের হোটেল মালিকরা আশাবাদী যে এই সিদ্ধান্তের ফলে তেমন কোনো বড় সংকট সৃষ্টি হবে না।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

৯ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

৯ ঘণ্টা আগে

নির্বাচনে বড় জয় পেলেন ক্ষমতাসীন আবি, ইথিওপিয়ায় নতুন সংঘাতের শঙ্কা

সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।

৯ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক

১ দিন আগে