ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের ছত্তিশগড়ের দুর্গ জেলার কুমহারি এলাকায় বাস উল্টে খাদে পড়ে কমপক্ষে ১২ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্গের কালেক্টর রিচা প্রকাশ চৌধুরী বলেন, যাত্রীবাহী বাসটি খাদে পড়ে গেলে ১২ জন নিহত এবং ১৪ জন গুরুতর আহত হন।
চৌধুরী আরও বলেন, শ্রমিকদের বহনকারী বাসটি রাত সাড়ে ৮টার দিকে কুমহারির কাছে একটি খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১২ জনকে রেফার করা হয়েছে। বাকি দুজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের সবার অবস্থা স্থিতিশীল এবং আমরা তাদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।
তিনি বলেন, বাসের ভেতরে আটকেপড়া যাত্রীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এদিকে, এ ঘটনার জন্য শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই তার অফিসিয়াল ‘এক্স’-এ পোস্টে লিখেছেন, দুর্গের কুমহারির কাছে বাস দুর্ঘটনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের হতাহতের খবরে আমি মর্মাহত। আমি আরও খবর পেয়েছি ওই দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন।
তিনি আরও লিখেছেন, আমি নিহতদের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারকে শক্তি দেওয়ার জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি। আহত কর্মচারীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
সূত্র: এনডিটিভি

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা
৭ ঘণ্টা আগে
আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে—ওই ই-মেইলে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের কমিশনার হিসেবে আপনার দায়িত্ব অবিলম্বে কার্যকরভাবে শেষ করা হলো।’
৯ ঘণ্টা আগে
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের হামলার জবাব হিসেবে বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এসব দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ভূখণ্ড ইরানে হামলার জন্য ব্যবহার করা হয়নি।
১০ ঘণ্টা আগে