ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের বিভিন্ন রাজ্যে পাকিস্তানের হামলা অব্যাহত রয়েছে। এবারে তারা হামলার জন্য ব্যবহার করেছে ড্রোন। ভারতশাসিত কাশ্মিরসহ পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন শহরে হামলা করা হয়েছে এসব ড্রোন ব্যবহার করে। তবে ভারতের দাবি, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সব ড্রোনকে নিষ্ক্রিয় করেছে।
ভারতের বার্তা সংস্থা এএনআই ও পিটিআইয়ের খবর বলছে, শুক্রবার (৯ মে) রাতে জম্মু-কাশ্মির, পাঞ্জাব ও রাজস্থানে একের পর এক ড্রোন হামলা হয়েছে। হামলার কারণে এসব রাজ্যের বিভিন্ন শহর ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সংবাদদাতারাও ভারতের বিভিন্ন শহর থেকে নিজ নিজ গণমাধ্যমকে হামলার তথ্য জানিয়েছেন। তাদের বক্তব্য থেকেই পাঞ্জাবের পাঠানকোট ও অমৃতসর; কাশ্মিরের রাজধানী শ্রীনগরসহ পুঞ্চ ও জম্মুতে পাওয়া গেছে হামলার খবর। এসব শহরে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। ব্ল্যাক আউট ঘোষণা করা হয়েছে হিমাচল প্রদেশের সোলান ও গুজরাটের পাটনেও।
ডয়চে ভেলে বাংলার প্রতিনিধি স্যমন্তক ঘোষ রাজৌরিতে অবস্থান করছিলেন শুক্রবার। তিনি বলেন, রাত ৯টার পর প্রায় শ খানেক ড্রোন উড়ে আসে। এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়ে একের পর এক ড্রোনকে আকাশেই নিষ্ক্রিয় করে দেয়। এর সামান্য পরে শুরু হয় গোলাবর্ষণ। চলে প্রায় আধা ঘণ্টা ধরে। তারপর গুলির লড়াই। রাত ১০টার পর চারপাশ শান্ত হয়।
জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, বিস্ফোরণের শব্দ পেলাম। সম্ভবত গোলাবর্ষণের শব্দ। আমি যেখানে আছি, সেখান থেকে স্পষ্ট শব্দ শুনলাম। সবাই ঘরের ভেতরে থাকুন। কোনো গুজবে কান দেবেন না। কোনো গুজব ছড়াবেন না।
পাঞ্জাবের অমৃতসরেও একাধিক ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে। ফিরোজপুরের এসএসপি জানান, একটি ড্রোন আবাসিক এলাকার একটি বাড়িতে আছড়ে পড়লে তিনজন আহত হয়েছেন। একটি গাড়িতে আগুন ধরে গেছে। রাজস্থানের বারমের ও জয়সলমিরেও ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে।
কাশ্মিরের পুঞ্চ অঞ্চল থেকে বিবিসির রাঘবেন্দ্র রাও বলেন, ‘পুঞ্চে গতকাল (বৃহস্পতিবার) আর আজ (শুক্রবার) গোলাগুলি চলছে। এতে একজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন।’
পাঠানকোটে রয়েছেন বিবিসির সংবাদদাতা জুগল পুরোহিত ও তার সঙ্গী ক্যামেরাম্যান অন্তরিক্ষ জৈন। তারা বেশকিছু বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে ঝলকানি দেখতে পেয়েছেন। তারা জানান, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে ড্রোন হামলা হচ্ছে। সেগুলোকে ধ্বংস করার প্রচেষ্টা চলছে। পুরো শহরে ব্ল্যাক আউট চলছে।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক ব্রিফিংয়ে কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তান থেকে পাঠানো অধিকাংশ ড্রোন ধ্বংস করা হয়েছে। ধ্বংসস্তূপ পরীক্ষা করে দেখা গেছে, সেগুলো তুরস্কে তৈরি।
বার্তা সংস্থা পিটিআইয়ের খবর বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার রাতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তিন সামরিক বাহিনীর প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরের সঙ্গেও বৈঠক করেন তিনি। তবে এসব বৈঠকের সিদ্ধান্ত বা আলোচনা নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।
এদিকে পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী দাবি করেছেন, ভারত থেকে পাঠানো ড্রোনের একটিও নিজ দেশে ফেরত যায়নি। এর আগে তিনি দাবি করেছিলেন, ভারত ইসরায়েলের তৈরি ড্রোন পাকিস্তানে পাঠিয়েছে এবং সেনাবাহিনী এমন ৭৭টি ড্রোন ভূপাতিত করছে।
এক সংবাদ ব্রিফিংয়ে আহমেদ শরিফ চৌধুলী বলেন, আমরা যখন হামলা চালাব, তাদের উত্তর দেবো। তখন ভারতীয় টিভি চ্যানেলগুলোকে সেটার কথা বলতে হবে না, সবাই সেটা শুনতে পাবে।

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে
১৩ ঘণ্টা আগে
ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।
১৬ ঘণ্টা আগে