ভবানীপুরে ৬ষ্ঠ রাউন্ড শেষে এগিয়ে মমতা, শুভেন্দু পিছিয়ে ১৯ হাজার ভোটে

ডেস্ক, রাজনীতি ডটকম
মমতা বন্দ্যোপাধ্যায় (বাঁয়ে) ও শুভেন্দু অধিকারী (ডানে)। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এগিয়ে রয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সঙ্গে ব্যবধান ক্রমেই বাড়ছে। তবে এ নির্বাচনে সবার বৃষ্টি ভবানীপুরে এখানে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী।

এ আসনে ষষ্ঠ রাউন্ডের ভোট গণনা শেষে ফলাফল বলছে, মমতা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। শুভেন্দু পিছিয়ে রয়েছেন ১৯ হাজারের বেশি ভোটে।

আনন্দবাজারের খবর বলছে, সোমবার (৪ মে) সকাল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। এবারের নির্বাচনেই এ রাজ্যে প্রথমবারের মতো কোন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা মুখোমুখি হয়েছেন।

ষষ্ঠ রাউন্ডের ভোট গণনার ফল বলছে, ভবানীপুরে মমতা পেয়েছেন ৩০ হাজার ৫৪৮ ভোট। বিপরীতে শুভেন্দু পেয়েছেন ১১ হাজার ১৫৫ ভোট। দুজনের ভোটের ব্যবধান ১৯ হাজার ৩৯৩।

এ আসনেও সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছিল। প্রথমেই পোস্টাল ব্যালটে এগিয়ে ছিলেন মমতা। পরে তিনি ১ হাজার ৫৫৮ ভোটে ভোটে পিছিয়ে পড়েন। শুভেন্দু এগিয়ে যান। তৃতীয় রাউন্ড শেষে ফের মমতা এগিয়ে যান। এরপর থেকে তিনি ক্রমেই ব্যবধান বাড়িয়ে চলেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে।

মমতা ব্যক্তিগতভাবে এগিয়ে থাকলেও বিধানসভার এ নির্বাচনে তার দল তৃণমূল ক্রমেই পিছিয়ে পড়ছে। সবশেষ ফল বলছে, ১৯৩ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। বিপরীতে তৃণমূল এগিয়ে মাত্ত ৯৪টি আসনে।

২৯৪ আসনের বিধানসভা নির্বাচনে একটি আসনে ভোট স্থগিত হয়েছে। সে হিসাবে ২৯৩ আসনের ভোট গণনা চলছে। কোনো দল ১৪৭টি আসনে জয় পেলেই রাজ্য সরকার নিশ্চিত করবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউরোপ জুড়ে দাবানলের তাণ্ডব অব্যাহত, গ্রিসে ৩ দমকলকর্মী নিহত

বিশেষজ্ঞদের মতে, আটলান্টিক উপকূল থেকে পূর্ব ভূমধ্যসাগর, স্কটল্যান্ডের হাইল্যান্ডস থেকে স্পেনের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত দাবানলের এই ধারা সাম্প্রতিক সময়ে ইউরোপে নজিরবিহীন। অনেক আগুনই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং শহর ও জনবসতির কাছাকাছি পৌঁছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।

১৫ ঘণ্টা আগে

কয়লা কেলেঙ্কারি মামলায় প্রয়াত মনমোহন সিংকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেন সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট বলেন, সিবিআইয়ের দাখিল করা দুটি চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালতের মনে হয়েছে, সেগুলো বাতিল করে নতুন করে বিচার শুরুর মতো কোনো গ্রহণযোগ্য বা জোরালো কারণ নেই। ফলে তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই মামলাটি নিষ্পত্তি করা হচ্ছে।

১৫ ঘণ্টা আগে

আন্দোলন দমনে গুলি চালাতে বলেছিলেন অমিত শাহ— রাহুলের অভিযোগে লোকসভায় হট্টগোল

রাহুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে এসে বসার সাহস নেই। আমি তাকে ৩০টি গাড়ির কনভয়ে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখেছি। তিনি আজ সংসদে নেই কেন? স্বরাষ্ট্রমন্ত্রীই ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।’

১ দিন আগে

ভারতে প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইন, সর্বোচ্চ সাজা বেড়ে ১০ বছর

রাজ্যসভায় পাস ও রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হলে প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় অনিয়মে জড়িতদের সর্বোচ্চ শাস্তি বেড়ে হবে ১০ বছরের কারাদণ্ড, পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানার বিধানও থাকবে।

১ দিন আগে