কলকাতায় অগ্নিদগ্ধ হয়ে নিহত আরও দুজনের পরিচয় প্রকাশ

ডেস্ক, রাজনীতি ডটকম
কলকাতার নিউমার্কেট এলাকার এই ভবনে অবস্থিত হোটেলে আগুন লাগে। ছৃবি: সংগৃহীত

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিদগ্ধ হয়ে নিহত ৯ জনের মধ্যে আরও দুজনের পরিচয় জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা হলেন— ভারতের বিহারের সন্দিপ পাসওয়ান (১৯) ও শিলিগুরির ইয়োগ নারায়ণ আগরওয়াল (৬৮)।

এ ঘটনায় নিহত আরও পাঁচ বাংলাদেশির পরিচয় আগেই জানিয়েছিল কলকাতা পুলিশ। এ নিয়ে নিহত ৯ জনের মধ্যে সাতজনের নাম-পরিচয় জানা গেলে। বাকি দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে কলকাতার নিউমার্কেটের কাছে অবস্থিত শিখা ইন নামের ওই হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই হোটেলের বিভিন্ন কক্ষে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এরপর আগুন পাশের আরও কয়েকটি হোটেলেও ছড়িয়ে যায়। অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

কলকাতার এ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে বাংলাদেশি যে পাঁচজনের পরিচয় মিলেছে তাদের মধ্যে রয়েছেন— কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত এবং তার স্ত্রী আফসানা শারমীন, ছেলে শর্ণশিষ দত্ত ও শ্বশুর মো. আকরাম আলী। এ ছাড়া সাভারের আমিনবাজার এলাকার বাবু আহমেদ বাবু নামে একজনের মৃত্যু হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৫ দিন আগে চিকিৎসার জন্য পরিবার নিয়ে ভারতে গিয়েছিলেন নিহত দেবাশীষ দত্ত। বুধবারই তাদের দেশে ফেরার কথা ছিল।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার সবশেষ যখন তাদের সঙ্গে কথা হয়েছিল তখন বুধবার সকালেই দেশে ফেরার কথা জানিয়েছিলেন দেবাশীষ। তিনি দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৬ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৫ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১৮ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে