‘ভারত আর আগের মতো নেই’

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আত্মরক্ষার প্রশ্নে ভারত আর আগের মতো নেই। ২০০৮ সালে মুম্বাই হামলার জবাব তৎকালীন সরকার সেভাবে দিতে পারেনি। কিন্তু আমরা উরি ও বালাকোট হামলার মাধ্যমে পাকিস্তানকে জবাব দিয়েছি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল শুক্রবার ‘ইন্ডিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড–২০২৪’ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

২০০৮ সালের ২৬ নভেম্বর (২৬/১১ নামে পরিচিত) পাকিস্তান থেকে সমুদ্রপথে মুম্বইয়ে এসে হামলা চালিয়েছিল পাকিস্তানী সন্ত্রাসীরা। ওই হামলায় ১৮ জন নিরাপত্তা কর্মীসহ ১৬৬ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছিলেন।

এরপর ২০১৬ সালে ১৮ সেপ্টেম্বর উরি সেনা ঘাঁটিতে হামলা পাকিস্তানী সন্ত্রাসীরা। ওই হামলায় ১৯ জন ভারতীয় সেনা সদস্য নিহত হন।

ওই হামলার পর পাকিস্তানকে ‘শিক্ষা’ দিতে ১০ দিন পরই অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারত।

এরপর ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি গোষ্ঠীর আত্মঘাতী হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান নিহত হন। সেই হামলার বদলা নিতে বালাকোটে বিমান হানা চালায় ভারতীয় বিমানবাহিনী।

এসব প্রসঙ্গ টেনে জয়শঙ্কর বলেন, ‘অতীতে ভারত ২৬/১১-র কোনও জবাব দেয়নি। কিন্তু আমরা পাকিস্তানকে জবাব দিয়েছিলাম উরি ও বালাকোট স্ট্রাইকের মাধ্যমে।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

৯ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

৯ ঘণ্টা আগে

নির্বাচনে বড় জয় পেলেন ক্ষমতাসীন আবি, ইথিওপিয়ায় নতুন সংঘাতের শঙ্কা

সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।

৯ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক

১ দিন আগে