ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

ডেস্ক, রাজনীতি ডটকম
ভারতের তেলেঙ্গানার একটি রাসায়নিক কারখানার চুল্লি বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

ভারতের তেলেঙ্গানার একটি রাসায়নিক কারখানার চুল্লি বিস্ফোরণে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আরও ৮ থেকে ১০ জন এখনও আটকা পড়ে আছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

গতকাল বুধবার স্থানীয় সংবাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণের সময় ভবনে ৫০ জন লোক ছিল। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে ওই কারখানার ম্যানেজারও রয়েছেন। আহতদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ওই কারখানায় রাসায়নিকদ্রব্য থাকায় আবারও বিস্ফোরণের শঙ্কা রয়েছে। কতৃপক্ষ ওই কারখানার আশেপাশের মানুষদের সরিয়ে দিয়েছে।

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে। যা দেখে বিস্ফোরণের তীব্রতা সম্পর্কে আঁচ করা যায়। এর আগে সোমবার তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি কটন মিলে আগুন লাগে। তবে ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

৬ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

৯ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইএসি সদস্যদের সরালেন ট্রাম্প, বাড়ছে উদ্বেগ

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে—ওই ই-মেইলে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের কমিশনার হিসেবে আপনার দায়িত্ব অবিলম্বে কার্যকরভাবে শেষ করা হলো।’

১২ ঘণ্টা আগে