ডেস্ক, রাজনীতি ডটকম

পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরের দিকে বীরভূমের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামে অবস্থিত ‘গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড (জিএমপিএ)’ কয়লা খনিতে এ বিস্ফোরণ ঘটে।
এতে ৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, কয়লা উত্তোলনের সময় খনিতে যে বিস্ফোরণ ঘটানো হয়, সেই বিস্ফোরণ থেকেই অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ওই কয়লা খনিতে একটি ট্রাকবোঝাই করে এসেছিল বিস্ফোরক পদার্থ। খনিতে কয়লার চাঁই ভাঙতেই ওই বিস্ফোরক আনা হয়েছিল। অসাবধানতার কারণে সেই বিস্ফোরক পদার্থে বিস্ফোরণ হয়। এতে হঠাৎ করে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের সময় কয়লা খনিতে ধস নামে। তাতেই কর্মরত ৭ শ্রমিকের মৃত্যু হয়।
বিস্ফোরণের তীব্রতায় ছিন্ন ভিন্ন হয়ে যায় শ্রমিকদের লাশ। বিস্ফোরণের পরই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন কয়লা খনির কর্মকর্তারা।
বীরভূম জেলা থেকে অবৈধভাবে কয়লা উত্তোলন ও পাচার নিয়ে নজরদারি রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর। গত বছর বীরভূমে তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডলকে কয়লা এবং গরু পাচার মামলায় গ্রেপ্তার করেছিল তদন্তকারী সংস্থা। এরপরই চলতি বছরের সেপ্টেম্বরে নিম্ন আদালতের রায়ে জামিন পেয়ে কয়েকদিন আগেই বীরভূমে ফিরেছেন অনুব্রত মন্ডল। এর পর পরই এমন একটি বিস্ফোরণ সহজভাবে নিচ্ছে না পশ্চিমবঙ্গের পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
২ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
৩ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ভঙ্গুর চুক্তির অংশ হিসেবে গত ২১ জুন মার্কিন অর্থ বিভাগ আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির একটি বিশেষ অনুমোদন দিয়েছিল। কিন্তু হরমুজ প্রণালির সাম্প্রতিক উত্তেজনার পর মঙ্গলবার (৭ জুলাই) সেই অনুমোদন বাতিল করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের প্রয়াত সদস্যদের কফিন বহনকারী বিশেষ বিমানটি মঙ্গলবার (৭ জুলাই) রাতে ইরাকের নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে এই মহান নেতার সম্মানে একটি বিশেষ সরকারি ও সামরিক সংবর্ধনার আয়োজন করা হয়। ইরাকের শিয়া মুসলমানদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ও অনুকর
৫ ঘণ্টা আগে