বাতাসে ভেঙে গেল নির্মাণাধীন কংক্রিটের সেতু!

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের তেলেঙ্গানা রাজ্যের পেদ্দাপাল্লি জেলায় দমকা বাতাসে ভেঙে গেছে নির্মাণাধীন সেতুটির একটি অংশ। স্থানীয় সময় সোমবার রাতে এই ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনটিতে বলা হয়, দুটি পিলারের মধ্যবর্তী পাঁচটি কংক্রিটের গার্ডারের দুটি রাত পৌনে ১০টার দিকে প্রবল ঝড়ে ভেঙে যায়। বাকি তিনটিও যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

ওদেদু গ্রামের সাবেক প্রধান সিরিকোন্ডা বাক্কা রাও বলেন, সৌভাগ্যক্রমে, মাত্র এক মিনিট আগে সেখান দিয়ে ৬৫ জনের একটি বিয়ের বহর চলে যায়। অল্পের জন্য তারা কংক্রিটে চাপা পড়েননি।

মানাইর নদীর ওপর নির্মিতব্য প্রায় এক কিলোমিটার দৈর্ঘের সেতুটির নির্মাণ কাজ ২০১৬ সালে তেলঙ্গানা বিধানসভার তৎকালীন স্পিকার এস মধুসুধন চারি এবং স্থানীয় বিধায়ক পুত্তা মধু উদ্বোধন করেছিলেন। সেতুটি নির্মাণের জন্য প্রায় ৪৯ কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের আগে ইএসি সদস্যদের সরালেন ট্রাম্প, বাড়ছে উদ্বেগ

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে—ওই ই-মেইলে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের কমিশনার হিসেবে আপনার দায়িত্ব অবিলম্বে কার্যকরভাবে শেষ করা হলো।’

৮ ঘণ্টা আগে

মার্কিন হামলার জবাব ইরানের, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের হামলার জবাব হিসেবে বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এসব দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ভূখণ্ড ইরানে হামলার জন্য ব্যবহার করা হয়নি।

৮ ঘণ্টা আগে

মাশহাদে চিরনিদ্রায় শায়িত আলি খামেনি, বিদায় জানাতে লাখো মানুষের ঢল

বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ

১৭ ঘণ্টা আগে

আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি আতিক

বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

১৮ ঘণ্টা আগে