ডেস্ক, রাজনীতি ডটকম

১০০ বছরে পা দিচ্ছে ভারতের কট্টর উগ্র হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)। আর এ উপলক্ষ্যে আরএসএসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেছেন, আরএসএস দেশের সেবায় নিয়োজিত রয়েছে। এমনকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০ বছরে পা দেওয়াকে ঐতিহাসিক মাইলফলক বলেও উল্লেখ করেছেন তিনি।
শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভারতের প্রধানমন্ত্রী মোদি একটি ইউটিউব লিংক শেয়ার করেন। বিজয়া দশমীতে আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্যের লিংক শেয়ার করেছেন তিনি। এটি শোনার অনুরোধ জানিয়েছেন ভারতীয় এই প্রধানমন্ত্রী।
ওই পোস্টে আরএসএসের ১০০ বছরে পদার্পণ নিয়ে মোদি লেখেন, “দেশের সেবায় নিয়োজিত আরএসএস ১০০ বছরের পা দিচ্ছে। এই ঐতিহাসিক ক্ষণে সব স্বেচ্ছাসেবককে শুভেচ্ছা জানাই। মা ভারতীর জন্য এই সংকল্প ও সমর্পণ দেশের প্রত্যেক প্রজন্মকে উজ্জীবিত করবে। একইসঙ্গে বিকশিত ভারতের স্বপ্ন পূরণে শক্তি জোগাবে।”
১৯২৫ সালে পথচলা শুরু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। নরেন্দ্র মোদীও একসময় আরএসএস প্রচারক ছিলেন। সেখান থেকে বিজেপিতে আসেন তিনি। বলা হয়, গত কয়েক দশকে বিজেপির সংগঠন বৃদ্ধিতে অবদান রয়েছে আরএসএসের স্বেচ্ছাসেবকদের। বিজেপির জাতীয় ও রাজ্য স্তরে সাধারণ সম্পাদক (সংগঠন) পদে সাধারণত থাকেন আরএসএস কর্মী।

আদালতের নতুন রায়ে লা পেনের জন্য আরেকটি বড় জটিলতা তৈরি হয়েছে। আদালত তিন বছরের কারাদণ্ড বহাল রাখলেও এর মধ্যে দুই বছর স্থগিত রাখা হয়েছে। বাকি এক বছর তাকে ইলেকট্রনিক অ্যাংকল ট্যাগ বা গোড়ালিতে ইলেকট্রনিক নজরদারি যন্ত্র পরে কাটাতে হবে। এর ফলে তিনি আইনিভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেও বাস্তবে সারা দেশ
১৪ ঘণ্টা আগে
পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় একই প্রক্রিয়ায় বিমান টিকিট, হোটেল বুকিং ও পর্যটন ভিসার আবেদন করা যাবে। চাইলে একই প্যাকেজে বিভিন্ন পর্যটন কার্যক্রম, অভিজ্ঞতা ও অনুষ্ঠানের টিকিটও যুক্ত করা যাবে।
১৮ ঘণ্টা আগে
দুই দিনের এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোটভুক্ত দেশগুলোর ওপর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ আরও জোরদার করেছেন। ট্রাম্পের এ চাপের প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশ সম্মেলনে কয়েক বিলিয়ন ডলারের নতুন সামরিক চুক্তি ঘোষণার প্রস্তুতি নিয়েছে।
২০ ঘণ্টা আগে
আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী, অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হলেও প্রবল বাতাস এবং আবারও তাপমাত্রা বাড়ার আশঙ্কায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।
২১ ঘণ্টা আগে